আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

পেনসিলভেনিয়ায় বাংলাদেশি বংশদ্ভূত আবু আমিন রহমান এবং ড. ফাতেমা আহমেদকে সংবর্ধনা

পেনসিলভেনিয়ায় বাংলাদেশি বংশদ্ভূত আবু আমিন রহমান এবং ড. ফাতেমা আহমেদকে সংবর্ধনা

ছবি: এলএবাংলাটাইমস

বাংলাদেশি বংশদ্ভূত জনাব আবু আমিন রহমান এবং ডা. ফাতেমা আহমেদকে সংবর্ধনা দিয়েছে পেনসিলভানিয়ার আপার ডার্বি টাউনশিপ কর্তৃপক্ষ।

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপন উপলক্ষ্যে ডার্বি টাউনশিপে বুধবার (১২ ডিসেম্বর) এই সংবর্ধনা দেওয়া হয়।

ডেলাওয়্যার কাউন্টি এবং বৃহত্তর ফিলাডেলফিয়ায় দীর্ঘদিন ধরে কমিউনিটিকে সেবা প্রদান, মূলধারার রাজনৈতিক প্রক্রিয়ায় নতুন অভিবাসী সম্প্রদায়কে সম্পৃক্ত করে সচেতনতা ও ক্ষমতায়ন, আপার ডার্বি টাউনশিপে স্থানীয় সরকারের সাথে বাংলাদেশি-আমেরিকানদের মেলবন্ধনে ভূমিকা রাখায় আবু আমিন রহমানকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

এছাড়া চিকিৎসা ও সামাজিক সেবা, গত তিন দশকেরও বেশি সময় ধরে প্রবাসী বাংলাদেশি নারীদের স্বাস্থ্য সেবা এবং প্রচার কর্মসূচি চালানোর জন্য ড. ফাতেমা আহমেদকে সম্মাননা প্রদান করা হয়।

আপার ডার্বি টাউনশিপের মাননীয় মেয়র এবং কাউন্সিলরগণ আবু আমিন রহমান এবং ড. ফাতেমা আহমেদের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।

এছাড়া বাংলাদেশিদের পক্ষ থেকে আপার ডার্বির নবনির্বাচিত তরুন কমিউনিটি ব্যক্তিত্ব নুরালাম চৌধুরী বিপু দুইজনকে ফুলের তোড়ন প্রদান করে শুভেচ্ছা জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে আবু আমিন রহমান এবং ড. ফাতেমা আহমেদ আপার ডার্বি টাউনশিপ কাউন্সিল, আপার ডার্বি টাউনশিপের বাসিন্দা ও পেনসিলভেনিয়ায় বসবাসকারী সকল প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আবু আমিন রহমান এবং ড. ফাতেমা আহমেদ জানান, দায়িত্ববোধের জায়গা থেকেই তারা কমিউনিটিতে এই কাজগুলি করে যাচ্ছেন এবং সততার সঙ্গে ভবিষ্যতেও ভালো কাজগুলো অব্যাহত রাখবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পেনসিলভেনিয়ার আপার ডার্বি, সেন্টার সিটি, নর্থ ইষ্ট, ল্যান্সডেল, বেনসালাম এবং ডেল্যাওয়ারে বসবাসরত অনেক প্রবাসী বাংলাদেশি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত