আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

        মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, এক সপ্তাহ পর জ্ঞান ফিরেছে ক্রিস্টা পাইকের

        ট্রাম্প রাশিয়ায় প্লেগ গবেষণাগারের কর্মীর মৃত্যু নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

বাউল সম্রাট শাহ আব্দুল করিমের চলে যাওয়ার ১১ বছর

বাউল সম্রাট শাহ আব্দুল করিমের চলে যাওয়ার ১১ বছর

‘সখি কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে`, ‘বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, কিংবা ‘কোন মেস্তরী নাও বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ুর পঙ্খী নাও’- অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা বাউল সম্রাট শাহ আবদুল করিম। এ গুণী সাধকের ১১ তম মৃত্যুবার্ষিকী আজ।

একুশে পদকপ্রাপ্ত এই বাউল সম্রাট ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর ৯৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

তার জন্ম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে অতি সাধারণ পরিবারে। মৃত্যুও এখানে। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি মানুষকে আনন্দ দেয়ার পাশাপাশি, সমাজ ও রাষ্ট্রের নানা অসংগতির কথা গানে গানে জানিয়ে গেছেন। মৃত্যুর পর সর্বস্তরে বিশেষ করে সাধারণের কাছে আরো বেশি জনপ্রিয় হয়ে উঠেন এই মরমী সাধক।

তার আফতাব সঙ্গীত, গণসঙ্গীত, কালনীর ঢেউ, ধলমেলা, ভাটির চিঠি, কালনীর কূলে ও শাহ আব্দুল করিম রচনা সমগ্র নামে জনপ্রিয় সব গানের বই আমাদের জন্য অমূল্য সম্পদ।

তাকে বলা হয়, সমাজ পরিবর্তনের চারণকবি।  গ্রামের বিভিন্ন অনুষ্ঠানে বাউলা গানে মেহনতী মানুষের অধিকার আদায়, প্রেম, বিরহ, স্রষ্টার সৃষ্টি দর্শন নিয়ে গান গাইতে গাইতে নিজেকে চিনিয়ে গেছেন তিনি।  পুরো ভাটি অঞ্চল ছাড়িয়ে তার নাম ছড়িয়ে পড়েছে বাংলা ভাষাভাষি সকল মানুষের কাছে। তিনি ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধকালে গণসংগীত গেয়ে গেয়ে মানুষকে দেশপ্রেমে উজ্জীবিত করেছেন।

কর্মের স্বীকৃতি হিসেবে অর্জন করেন একুশে পদক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা, সিটিসেল-চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ডসহ দেশ বিদেশের অসংখ্য পুরস্কার।

শাহ আবদুল করিমের স্মৃতি বিজড়িত নানা নিদর্শন, স্মারক, পদক ও বিভিন্ন সম্মাননা রাখার জন্য হয়েছে যাদুঘর। তবে তার নিজের হাতে প্রতিষ্ঠিত শাহ আব্দুল করিম সংগীতালয়টি আজো চালু করা যায়নি। বহু আশ্বাসের পরও কমপ্লেক্স ভবন নির্মাণের কাজ শুরু হয়নি এখনো।

এদিকে বাউল সম্রাটের প্রয়াণ দিবসে এবার নেই কোনো কর্মসূচি। তবে উদীচী দিরাই উপজেলা শাখার আয়োজনে আজ (১২ সেপ্টেম্বর) রাতে গানে গানে ফেইসবুক লাইভে তাকে স্মরণ করা হবে।

শাহ আব্দুল করিম পরিষদ দিরাই শাখার সভাপতি আপেল মাহমুদ বলেন, শাহ আব্দুল করিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবার কোনো কর্মসূচি নেই। বাউল সম্রাটের জন্ম অথবা মৃত্যুবার্ষিকীতে সরকারি কোনো উদ্যোগ থাকে না।

লালন সাঁইর মতো সরকারি পৃষ্ঠপোষকতায় শাহ আব্দুল করিমের জন্ম অথবা মৃত্যুবার্ষিকী পালন করার দাবি জানান তিনি।

শাহ আবুল করিম এর একমাত্র সন্তান শাহ নূর জালাল জানান, এবার করোনা পরিস্থিতির কারণে শাহ আব্দুল করিমের মৃত্যুবার্ষিকী নিয়ে কোন কর্মসূচি নেই । তবে তার নিজ বসত ভিটা উজানধলে শাহ্ আব্দুল করিমের বাড়ীতে পারিবারিক পরিমন্ডলে কিছু আয়োজন (মিলাদ-মাহফিল ও করিমগীতি পরিবেশনা) থাকছে আজ সন্ধ্যায়।

একাডেমিক কমপ্লেক্স ভবন নিয়ে জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোহাম্মদ আব্দুল আহাদ জানান, বাউল শাহ আব্দুল করিম কমপ্লেক্স তৈরির প্রকল্প প্রস্তুত করে সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

‘আগে কী সুন্দর দিন কাটাইতাম, ‘গাড়ি চলে না চলে না, চলে না-রে গাড়ি চলে না, ‘গ্রামের নওজোয়ান হিন্দু-মুসলমান, মিলিয়া বাউলা গান, ঘাঁটু গান গাইতাম, ‘কেন পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি,  ‘কেমনে ভুলিবো আমি বাঁচি না তারে ছাড়া, ‘আমি কূলহারা কলঙ্কিনী, ‘আমি বাংলা মায়ের ছেলেসহ অসংখ্য জনপ্রিয় গানে আর সুরে আমাদের মাঝে অনন্তকাল থাকবেন এই বাউল সম্রাট।

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

শেয়ার করুন

পাঠকের মতামত