আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

সেলিব্রেটি ক্রিকেট লিগ স্থগিত

সেলিব্রেটি ক্রিকেট লিগ স্থগিত

অপ্রীতিকর ঘটনায় শোবিজ তারকাদের নিয়ে আয়োজিত ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’-এর খেলা বন্ধ হয়ে যায়। উঠে মারামারি ও হাতাহাতির অভিযোগ। গ্রুপ পর্বের পর আজ শনিবার সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবার কথা থাকলেও তা সাময়িক স্থগিত করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন কথা জানান সিসিএল আয়োজক কমিটি। তারা জানান, গতকালের ঘটনায় অনেকেই আহত হয়েছে যাদের সুস্থ হতে কিছুদিন সময় লাগবে। তাছাড়া যে দলগুলো রয়েছে তাদের অনেকেই এখন খেলতে অসম্মতি জানাচ্ছেন। যে কারণে সাময়িকভাবে খেলা স্থগিত থাকবে।

তারা এও জানান, পুরো টুর্ণামেন্ট আবার নতুন করে শুরু হবে কি না বা যেখানে খেলা শেষ হয়েছে সেখান থেকে শুরু হবে-এসব বিষয়ে বিস্তারিত খুব শিগগিরই জানানো হবে।

সংবাদ সম্মেলনে গতকালের অপ্রীতিকর ঘটনা প্রসঙ্গে দীপংকর দীপন বলেন, দুই দলের হয় মূল খেলোয়াড় যারা ছিলেন তারা এসবের সঙ্গে যুক্ত ছিলেন না। এদের বাইরে সাপোর্টারদের মধ্য থেকে এমনটা ঘটেছে। সাপোর্টার জার্সি পরা কয়েকজন হামলা করে। এসময় মোস্তফা কামাল রাজের দল ও আমাদের দলের খেলোয়াড়রা তাদেরকে ঠেকিয়েছে। সেলিব্রিটিরা মারামারি করেনি, তারা ঠেকিয়েছে। এসময় একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। সারারাত সিসিটিভি ফুটেজ ও ভিডিও খুঁজে মূল দোষীকে সনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) গ্রুপ পর্বের দ্বিতীয় দিনে মোস্তফা কামাল রাজের গিগাবাইট স্কোরারস ও দীপংকর দীপনের দল রানার ফাস্টিসের খেলা চলাকালে মাঠে থাকা তারকাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ম্যাচটি শেষ হওয়ার পর তা আরও বাড়ে, এক পর্যায়ে মারামারিতে রূপ নেয়। এতে আহত হয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক্স হসপিটাল) ভর্তি হন ৬জন।

মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে মোস্তফা কামাল রাজের গিগাবাইট স্কোরারস ছয় ওভারে সংগ্রহ করেছিল ১১৯ রান। প্রতিপক্ষ দীপংকর দীপনের রানার ফাস্টিস দ্বিতীয় ইনিংসে নির্ধারিত ওভারে ১১২ রান করতে সক্ষম হয়। ৭ রানে ম্যাচটি জিতে গিগাবাইট স্কোরারস। এরপরই মারামারির সূত্রপাত।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত