আপডেট :

        নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর মাটির নিচে কুকুরের খাঁচায় মিলল শিশুর সন্ধান

        ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন দুই চীনা শিক্ষার্থী

        ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে শীতের গরম রাখার খরচ বাড়ছে, হিটিং অয়েলে ৭০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি

        বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা চলবে, বাদ একটি অভিযোগ

        কৃষ্ণাঙ্গ শিক্ষকদের গালিগালাজ করছে শিক্ষার্থীরা, বর্ণবাদ ঠেকাতে নতুন উদ্যোগ লস এঞ্জেলেসের স্কুলে

        ৮০ মিলিয়ন ডলারের পারিবারিক ট্রাস্টের গল্প সাজিয়ে ব্যাংকের কোটি ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ

        যুক্তরাষ্ট্রে শিশুখাদ্য ও ফর্মুলা দুধের দাম এক মাসে রেকর্ড ৫ দশমিক ১ শতাংশ বেড়েছে

        ডোজের কর্মকাণ্ড নিয়ে ইলন মাস্ককে জেরার প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা

        ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে টানাপোড়েন, দুই নেতার উত্তপ্ত ফোনালাপ

        কম আয়ের পরিবারকে স্বাস্থ্যকর খাবার কিনতে আর্থিক প্রণোদনা দিচ্ছে ক্যালিফোর্নিয়া

        শিশুদের বিরুদ্ধে যৌন নি পীড়নের অভিযোগ, নতুন তথ্যের পর আবার গ্রেপ্তার শিক্ষক

        লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তিন দফা ঝড়ের আশঙ্কা, কমবে তাপমাত্রা

        ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে নামলে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের ফৌজদারি তদন্তের হুঁশিয়ারি হোয়াইট হাউসের

        ক্যানসারের কথা আগে জানলে ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচন করতেন না বাইডেন

        ব্রিটিশ বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডে হামলার পরিকল্পনায় ইরান-সংশ্লিষ্ট তিনজনের নাম

        কানাডার ১৪টি ছোট শহরে অভিবাসনের সুযোগ, থাকছে স্থায়ী বসবাসের পথ

        ১৩ বছরের অপেক্ষার অবসান, ১৯ নভেম্বর আসছে গেমিং দুনিয়ার আলোচিত জিটিএ ৬

        ক্যালিফোর্নিয়ায় আবাসন সংকট সমাধানের প্রস্তাব প্রত্যাখ্যান, নতুন করে জটিলতায় বাড়ি নির্মাণ

        নতুন মেয়র নিতিয়া রমন, ভবিষ্যতে কীভাবে বদলাতে পারে লস এঞ্জেলেস পুলিশ বিভাগ

        শিশুদের নি র্যা তনের ভিডিও সরানো না হলে স্পেনে টিকটক বন্ধের দাবি সরকারের

কী হয়েছিল ডুমুরঝাঁপিতে

কী হয়েছিল ডুমুরঝাঁপিতে

১৯৭৮ সাল। ঘন কুয়াশা চিরে সুন্দরবনের ভেতর দিয়ে চলছে একটি নৌকা। সেখানে একটি ক্যামেরা হাতে বনের জীব আর পাখিদের ছবি তুলছে সুনীল। মোংলা থেকে গন্তব্য তার ভারতের ডুমুরঝাঁপি। সেখানে রিফিউজি ক্যাম্পে রয়েছে হাজারো বাঙালি। ২০ বছর বা তারও বেশি সময় ধরে যারা জীবন কাটাচ্ছে রিফিউজি হিসেবে।

ডুমুরঝাঁপিতে এসেছে তারা ৮ মাস ধরে। এখানে এসে ডাঙার মামা; অর্থাৎ বাঘের সঙ্গে পাল্লা দেওয়ার আগেই যাদের পেছনে ওঠে–পড়ে লেগেছে ‘ফেউ’। ফেউ মানে এজেন্ট, সরকারি গোয়েন্দা। শুরু হয় রিফিউজিদের নিয়ে রাজনীতির নোংরা খেলা। রিফিউজিদের জীবন কেমন, তা বোঝা যায় এ আক্ষেপ থেকে, ‘রিফিউজিগো দ্যাশ-জাত বইলে কিছু আছে নাকি! আমরা তো মন্দিরের ঘণ্টার মতো। যে বাজায়, খালি বাইজে যাই।’


সুনীল সরকার মোংলা গির্জার রেভেরেন্ড হিসেবে কাজ করে। মোংলা থেকে প্রায়ই নানা সাহায্য নিয়ে আসে ডুমুরঝাঁপিতে। আর রিফিউজিদের ওপর হওয়া অত্যাচারের কথা জানায় বাইরের দুনিয়ায়। তার শখ ছবি তোলা। আর ঘটনাক্রমে ডুমুরঝাঁপির বাঙালিদের ওপর অত্যাচারের বেশ কিছু ছবি তুলে ফেলে সে। আর সেটাই কাল হয় তার জন্য।

২০০২ সালে মোংলা গির্জায় আসেন এক বিদেশি পাদরি। এসে তিনি সুনীলের খোঁজ করেন। সবাই জানায়, সুনীল মারা গেছে ডুমুরঝাঁপিতে, অনেক আগেই। তবে তিনি এ উত্তরে সন্তুষ্ট হতে পারেন না। সুনীলের ছেলে ড্যানিয়েল আর তার বন্ধু সোহেলকে নিয়ে খোঁজ করতে থাকেন সুনীলের মারা যাওয়ার কারণ। সুনীল কি আসলেই মারা গেছে? ডুমুরঝাঁপিতেই–বা কী হয়েছিল ১৯৭৯ সালে; যা লুকিয়ে রাখা হয়েছিল সবার থেকে?
ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে গত ৩০ জানুয়ারি মুক্তি পেয়েছে সাত পর্বের সিরিজ ‘ফেউ’। সত্য ঘটনা অবলম্বনে সিরিজটি নির্মাণ করেছেন নির্মাতা সুকর্ণ সাহেদ ধীমান। চিত্রনাট্য লিখেছেন রোমেল রহমান, সিদ্দিক আহমেদ ও সুকর্ণ সাহেদ ধীমান।

সিরিজটি ১৯৭৯ সালের ঐতিহাসিক ঘটনা পরিপ্রেক্ষিতে নির্মিত। সিরিজটি মরিচঝাঁপি গণহত্যার ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত। নির্মাতা জানিয়েছেন, সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি সিরিজটি বানিয়েছেন। যেখানে আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে স্থানীয় রাজনীতি ও সংস্কৃতি তুলে ধরেছেন।


সুন্দরবনের অনেক গল্পের কথা আমরা জানি। কিন্তু সেখানেও যে রয়েছে শরণার্থীদের নিয়ে মর্মান্তিক এক রাজনীতির গল্প, তা হয়তো জানেন না খুব বেশি মানুষ। আর পরিচালক সুকর্ণ সাহেদ এই কাজই করতে চেয়েছেন। আর এ জন্য যতটা পারা যায় সবকিছু বাস্তব ঘটনার মতো করেই উপস্থাপন করতে চেয়েছেন তিনি। সুন্দরবনের গহিন জঙ্গলে এই সিরিজের বেশির ভাগ দৃশ্য ধারণ করা হয়েছে। ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে সংগ্রহ করেছেন নানা তথ্য, এগিয়েছেন গল্প বুননের কাজ। আর এ প্রমাণ পাওয়া যায় গল্পের চিত্রায়ণে। সুন্দরবনের বিপৎসংকুল পরিবেশে তিনি যেভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন, তা প্রশংসনীয়। গভীর বনের ভেতর দিয়ে নৌকায় ভেসে চলা, বন্য প্রাণীদের চলাফেরা, কাদা মাড়িয়ে বনের ভেতর থেকে মধু সংগ্রহ করা কিংবা কাদার ভেতর মারামারির দৃশ্য, প্রতিটি দৃশ্যই ফুটিয়ে তোলে বনজীবী মানুষের সংগ্রাম।

দুটি ভিন্ন সময়ের পটভূমির গল্প একসঙ্গে এগিয়ে যায় ‘ফেউ’-এ। সিরিজটিতে সুনীলের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তিনি বরাবরের মতোই চরিত্রের ভেতরে ঢুকে নিজের সেরাটা দিয়েছেন। তবে মোস্তাফিজুর নূর ইমরান খ্যাপাটে মার্শালকে ফুটিয়ে তুলেছেন দারুণভাবে। যদিও পাগলাটে চরিত্রের মার্শালের শেষ দিকে রহস্যময় আচরণের জবাব পাওয়া যায় না। মনে হয়, গল্পের মাঝে হঠাৎ যেন খেই হারিয়ে গেছে।
‘ফেউ’ সিরিজের দুটি অন্যতম প্রধান চরিত্র ড্যানিয়েল ও সোহেল।


এ দুটি চরিত্রে অভিনয় করেছেন তানভীর অপূর্ব ও হোসাইন জীবন। বখে যাওয়া, ভবঘুরে হিসেবে এ দুই তরুণ অভিনেতা ভালো অভিনয় করেছেন। তবে তাঁদের জীবনযাপন দেখাতে গিয়ে নির্মাতা বারবার সরে গেছেন মূল গল্প থেকে। এতে গল্প অনেকটা তার মূল ভাব হারিয়েছে। সেই সঙ্গে কিছু দৃশ্যের পুনরাবৃত্তি গল্পে যোগ করেছে দীর্ঘসূত্রতা।
১৯৭৯ সালে ঠিক কী ঘটেছিল, তা প্রথম মৌসুমে প্রকাশ পায়নি। শেষে কী হয়, তা জানতে হয়তো দর্শকদের অপেক্ষা করতে হবে পরের মৌসুমের জন্য। পরের মৌসুম নিয়ে অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনো জানা যায়নি। তবে ইতিহাসের ধুলা সরিয়ে অজানা গল্প তুলে আনার জন্য নির্মাতাকে ধন্যবাদ দেওয়াই যায়।


সুত্রঃ প্রথম আলো 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত