আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

কাশ্মিরের ঘটনায় বলিউড তারকাদের শোক-ক্ষোভ

কাশ্মিরের ঘটনায় বলিউড তারকাদের শোক-ক্ষোভ

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত মঙ্গলবার পর্যটকদের ওপর সশস্ত্র গোষ্ঠী হামলা চালিয়েছে। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছে বলে জানা যায়। এই ঘটনায় শোকে আচ্ছন্ন গোটা ভারত। সব শ্রেণীপ্রেশার মানুষ তীব্র ক্ষোভ ও শোক প্রকাশ করছেন।

শোকের মাতম ছেয়ে গেছে মুম্বাইয়ের শোবিজ অঙ্গনেও।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, কাশ্মীর হামলার ঘটনায় বলিউড অভিনেতা অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, অনুপম খের, রাভিনা ট্যান্ডন, সোনু সুদ, ভিকি কৌশল, জাহ্নবী কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, পরিচালক ও প্রযোজক করণ জোহরের পর এবার শাহরুখ খান, সালমান খান, প্রিয়াঙ্কা চোপড়া শোকপ্রকাশ করেছেন। একই সঙ্গে হত্যাকারীদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন তারা। ‘অমানবিক’ ঘটনা বলে উল্লেখ করে প্রিয়জন হারানো পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে থাকতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তারকারা।

অক্ষয় কুমার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ক্ষোভ প্রকাশ করে লিখেন, ‘পেহেলগাম ট্যুরিস্টদের উপর যে ভয়ঙ্কর সন্ত্রাসবাদীদের হামলা ঘটল তাতে সবাই আতঙ্কিত। কীভাবে এই নির্দোষ মানুষগুলোকে মারল! নিহতদের পরিবারের জন্য প্রার্থনা রইল।’

পরিচালক ও প্রযোজক করণ জোহর এক পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘হৃদয়বিদারক ঘটনা! যারা নিজেদের প্রিয়জনকে হারালেন, যে নির্দোষ মানুষগুলোর প্রাণ গেল তাদের জন্য আমার প্রার্থনা রইল।’

অভিনেতা সঞ্জয় দত্ত লিখেছেন, ‘ঠান্ডা মাথায় ওরা আমাদের দেশের মানুষগুলোকে খুন করেছে। এটা ক্ষমার অযোগ্য, ভুলতে দেওয়া যাবে না। এই সন্ত্রাসবাদীদের বোঝা উচিত, অপরাধের শাস্তি কি হতে পারে। আমরা এবার চুপ থাকব না। পাল্টা জবাব দিতেই হবে। আমি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীকে অনুরোধ করব ওরা যেটার যোগ্য ওদের সেটাই ফিরিয়ে দেন।’

জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এই ঘটনার তীব্র বিরোধিতা করে লিখেছেন, ‘জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদীরা সাধারণ মানুষের উপর যে আক্রমণ চালালো সেটা কাপুরুষোচিত। আমার দেশের সেনার ওপর পূর্ণ আস্থা আছে। তাদের কাছে ন্যায় বিচার আশা করব। যেটা করার সেটাই করবেন।’

বলিউড বাদশাহ শাহরুখ খান তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘পেহেলগামে যে অমানবিক ঘটনা ঘটেছে, তাতে শোকপ্রকাশের কোনও ভাষা নেই। এই সময়ে শুধু ঈশ্বরের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রার্থনা করা ছাড়া আর কোনও কিছুই করার থাকে না। আমার গভীর সমবেদনা রইল পরিবারগুলোর জন্য। আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে এই জঘন্য অপরাধের বিরুদ্ধে লড়াই করতে পারি এবং দ্রুত ন্যায়বিচার পাই।’

এক্স অ্যাকাউন্টে আর এক বলিউড সুপারস্টার সালমান খান লিখেছেন, ‘কাশ্মির, পৃথিবীর স্বর্গ। যা বর্তমানে নরকে পরিণত হচ্ছে। নিরীহ মানুষদের টার্গেট করা হচ্ছে। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। একজন নিরপরাধ ব্যক্তির হত্যা, গোটা জাতির হত্যার সমান।’

শাহরুখ, সালমান ছাড়াও বলিউডের একঝাক তারকাকে দেখা গিয়েছে পেহেলগাম নিয়ে পোস্ট করতে। প্রিয়াঙ্কা চোপড়া তার ইনস্টাগ্রামে এই ঘটনার তীব্র সমালোচনা করে লিখেছেন, ‘পেহেলগামে যা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। কেউ ছুটি কাটাতে, কেউ আবার মধুচন্দ্রিমায় সেখানে পরিবারের সঙ্গে গিয়েছিলেন। কেবল হয়তো বা কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন। এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন। আমি খুবই মর্মাহত।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত