আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

যুক্তরাজ্যের সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠক বাতিল করল ফ্রান্স

যুক্তরাজ্যের সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠক বাতিল করল ফ্রান্স

সাবমেরিন বিতর্কে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের সঙ্গে ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলে’র বৈঠক বাতিল করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মধ্যে বিশেষ চুক্তি সম্পাদিত হয়েছে। মূলত চীনকে মোকাবিলায় চুক্তিটি হয়েছে বলে জানা গেছে। এই চুক্তির পরই অস্ট্রেলিয়া ফ্রান্সকে দেওয়া সাবমেরিনের অর্ডার বাতিল করেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রয়টার্স বলছে, ওই সাবমেরিনের অর্ডার বাতিল হওয়ার কারণেই যুক্তরাজ্যের সঙ্গে এ সপ্তাহে অনুষ্ঠেয় বৈঠকটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স।

রয়টার্সের সূত্র জানায়, ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলে ব্যক্তিগতভাবেই যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের সঙ্গে বৈঠক বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য পাওয়া যায়নি। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে রয়টার্সের পক্ষ থেকে জানতে চাওয়া হলে তারা এ নিয়ে বক্তব্য দিতে রাজি হয়নি।

২০১৬ সালে হওয়া বিলিয়ন ডলারের সাবমেরিন চুক্তি বাতিলের ফলে কূটনৈতিক সংকট তৈরি হয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া থেকে নিজেদের রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছে ফ্রান্স।

ফ্রান্স বলছে, মিত্রদের পক্ষ থেকে আলোচনা করা হয়নি, কোনো কিছু জানানো হয়নি।

অন্য দিকে, অস্ট্রেলিয়া বলছে, প্যারিসকে কয়েক মাস আগেই চুক্তির বিষয়ে পরিষ্কার করে বলা হয়েছে।

চলমান সংকট নিরসনে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী কয়েক দিনের মধ্যে টেলিফোনে কথা বলবেন। রোববার ফ্রান্স সরকারের মুখপাত্র এ কথা জানান।

বিশ্লেষকেরা বলছেন, চীনকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে বেশ ঝুঁকি নিয়েছে অস্ট্রেলিয়া।

এলএবাংলাটাইমস/এলআরটি/ইউ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত