আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ট্রাম্পের জন্য দেয়াল তুলছে ভারত

ট্রাম্পের জন্য দেয়াল তুলছে ভারত


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখের আড়াল করতে ভারতের আহমেদাবাদের একটি সড়কের পাশের বস্তি এলাকায় দেয়াল তোলা হচ্ছে। অবশ্য রাজ্যের সরকারি কর্মকর্তাদের দাবি, ‘সৌন্দর্য্যবর্ধন ও পরিচ্ছন্নতার’ অংশ হিসেবে তোলা হচ্ছে এই দেয়াল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ভারত সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সফরে আহমেদাবাদের মোতেরা ক্রিকেট স্টেডিয়ামে এক জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।

দেয়াল নির্মাণের ঠিকাদার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আহমেদাবাদের বিমানবন্দর থেকে বের হওয়ার পর সড়কের পাশে থাকা বস্তিগুলো ট্রাম্পের চোখে পড়ুক তা চায় না সরকার।

তিনি বলেন, ‘যত দ্রুত সম্ভব আমাকে দেয়াল নির্মাণ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। দেড় শতাধিক রাজমিস্ত্রি ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছে।’

আহমেদাবাদের ওই এলাকার বস্তিতে প্রায় ৮০০ পরিবারের বাস। বস্তির জেলা হিসেবে আহমেদাবাদের নেতিবাচক পরিচিতি রয়েছে। ৪০০ মিটার দীর্ঘ ও সাত ফুট উঁচু দেয়ালটি ট্রাম্পের চোখ থেকে ঢেকে ফেলবে সেই ইমেজ।

প্রধানমন্ত্রী মোদির রাজ্য গুজরাটের প্রধান শহর আহেমদাবাদের বাসিন্দাদের অভিযোগ এর মাধ্যমে সরকার দারিদ্র ঢাকতে যেয়ে করদাতাদের অর্থের অপচয় করছে।

দিনমজুর পারভাতভাই মাফাভাই বলেন, ‘দরিদ্রতা ও বস্তি আমাদের জীবনের বাস্তবতা। কিন্তু মোদি সরকার সেই দরিদ্রদের আড়াল করতে চাইছে।’

শেয়ার করুন

পাঠকের মতামত