আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

সৌদি আরবের বিরুদ্ধে এবার পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র

সৌদি আরবের বিরুদ্ধে এবার পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই জ্বালানি তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব নেতৃত্বাধীন ওপেক-প্লাস। গত সপ্তাহে ওপেক-প্লাস ঘোষণা দেয় যে, তারা দৈনিক উৎপাদন ২০ লাখ ব্যারেল কমাবে। এর আগে কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এমন পদক্ষেপ না নেওয়ার আহবান জানিয়ে আসছিল। কারণ উৎপাদন কমালে বিশ্ব বাজারে তেলের দাম বাড়বে। আর এর মাধ্যমে সুবিধা পাবে রাশিয়া। কিন্তু যুক্তরাষ্ট্রের সেই আহ্বানে সাড়া দেয়নি সৌদি আরব।

ওপেক-প্লাসের এই সিদ্ধান্তের জন্য সৌদি আরবকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজ বলেছে, সৌদি আরব অন্যান্য ওপেক সদস্যদের তেল কমানোর ব্যাপারে ভোট দিতে চাপ প্রয়োগ করেছে। এর মাধ্যমে সৌদি আরব রাশিয়ার আনুগত্য স্বীকার করে নিয়েছে। সৌদি আরবকে এই পদক্ষেপের জন্য পরিণতি ভোগ করতে হবে বলে স্পষ্ট জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত সপ্তাহে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্র-সৌদি আরব সম্পর্কে প্রভাব পড়বে। তবে সৌদি আরবের বিরুদ্ধে ঠিক কী ধরনের ব্যবস্থা নেওয়ার কথা তিনি ভাবছেন, সে সম্পর্কে কিছু বলেননি। 

হোয়াইট হাউজ এবং ডেমোক্র্যাটিক পার্টি সৌদি আরবকে শাস্তি দিতে চাইছে। অনেকগুলো পদক্ষেপের পরামর্শ দেওয়া হয়েছে, এসব কঠোর পদক্ষেপ বাস্তবায়িত হলে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের আট দশকের অংশীদারিত্ব গুরুতরভাবে ভেঙে পড়তে পারে। প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্র সৌদি আরবের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নিতে পারে? বাইডেন প্রশাসনের সামনে বিকল্পগুলো কী আছে? 

প্রথমত যুক্তরাষ্ট্র নোপেক বিল পাশ করতে পারে। তেল উৎপাদন কমানোর সিদ্ধান্তের প্রায় সঙ্গে সঙ্গেই, হোয়াইট হাউজ বলেছিল যে প্রেসিডেন্ট বাইডেন জ্বালানির দামের ওপর ওপেকের নিয়ন্ত্রণ কমাতে কংগ্রেসের সঙ্গে পরামর্শ করবেন।

সৌদি আরবকে শাস্তি দেওয়ার আর কী বিকল্প আছে? নিয়ার ইস্ট সাউথ এশিয়া সেন্টার ফর স্ট্রাটেজিক স্টাডিজের একজন অধ্যাপক এবং পেন্টাগনের সাবেক কর্মকর্তা ডেভিড ডেস রোচেস বলেন, বর্তমান অবস্থায় সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক কিছু সময়ের জন্য বন্ধ করা যেতে পারে। কাজ নিম্ন পর্যায়ে নামিয়ে আনা যেতে পারে। যদিও তিনি বলেন, ফ্রাঙ্কলিন রুজভেল্টের দিন থেকে এই সম্পর্ক নিরবচ্ছিন্ন হওয়ার একটি কারণ রয়েছে, এই সম্পর্ক স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে ওঠে এবং সেই স্বার্থ এখনো অপরিবর্তিত রয়েছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত