আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

যে ৫ অভ্যাস আপনাকে আরও ধনী করবে

যে ৫ অভ্যাস আপনাকে আরও ধনী করবে

আর্থিক অবস্থা ভালো করার জন্য আপনার প্রচেষ্টা ও পরিশ্রমই যথেষ্ট। আপনি যে অবস্থান থেকেই উঠে আসেন না কেন, সেটি বিষয় নয়। আপনি কোথায় পৌঁছাতে পেরেছেন, আপনার অর্জন কতটুকু, দিনশেষে সেটিই হলো হিসাবের বিষয়। পরিশ্রম কিংবা প্রচেষ্টার পাশাপাশি ধনী হওয়ার জন্য আপনাকে কিছু বুদ্ধি খাটিয়েও চলতে হবে।

কিছু অভ্যাস আপনাকে পালন করতে হবে এবং কিছু বাদ দিতে হবে। অতিরিক্ত বা অপ্রয়োজনীয় কেনাকাটা বন্ধ করতে হবে। সীমিত করতে হবে চাহিদার পরিসর। ফলস নিড বা কৃত্রিম অভাব তৈরি হতে দেওয়া যাবে না। এমন কিছু অভ্যাস রয়েছে যা ধনী লোকেরা মেনে চলেন। আপনিও যদি সেই যাত্রা শুরু করতে চান তবে এই ৫ অভ্যাস মেনে চলতে হবে-

বাজেটিং

ধনী ব্যক্তিরা বাজেটের ব্যাপারে খুবই সিরিয়াস থাকেন। তারা তাদের ব্যয়ের পরিকল্পনা করেন এবং তাদের সঞ্চয় হিসাবে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সঞ্চয় করেন। এইভাবে তারা কোথায় খরচ করেছেন তা ট্র্যাক করেন।

পুরস্কার এবং কুপন ব্যবহার করেন

অর্থ সঞ্চয় করা এবং আপনি যে সমস্ত কুপন হাতে পেতে পারেন তা ব্যবহার করা গুরুত্বপূর্ণ। কেনাকাটা বা খাবার অর্ডার করার জন্যই হোক, আপনার কাছে থাকা সেই কুপনগুলো ব্যবহার করুন। এতে অর্থের অপচয় কমবে। সাশ্রয়ী স্বভাব আপনাকে সমৃদ্ধ হতে সাহায্য করবে।

প্রয়োজনীয় জিনিসগুলোকে গুরুত্ব দেওয়া

আপনি ধনী এবং আপনার কাছে অনেক টাকা আছে মানেই যে যা খুশি তাই কিনে ফেলবেন, এই মানসিকতা বাদ দিতে হবে। আপনার কাছে যত টাকাই থাকুক না কেন, শুধু প্রয়োজনীয় জিনিসপত্রই কিনুন। এটি ধনী ব্যক্তিদের অন্যতম স্বভাব। সব সময় ব্যবহারের জন্য প্রয়োজন হবে, এমন সব জিনিস কিনুন। কিনে অযথা ফেলে রাখতে হয়, এ ধরনের জিনিসপত্র কেনা থেকে বিরত থাকুন।

বিনিয়োগ

নিজেদের অর্থকে আরও বৃদ্ধি করার জন্য ধনী ব্যক্তিরা স্মার্টভাবে তাদের অর্থ বিনিয়োগ করে, যা তাদের দীর্ঘমেয়াদী লাভের দিকে নিয়ে যায়। আপনিও যদি বিনিয়োগ করতে চান তবে প্রথমে বাজার কীভাবে কাজ করে তা বুঝতে এবং শিখতে হবে। যদি এই ক্ষেত্র অনিশ্চিত মনে হয় তবে সেদিকে না যাওয়াই উত্তম।

সঞ্চয়

স্বাস্থ্য বীমা, জীবন বীমা থেকে প্রভিডেন্ট তহবিল পর্যন্ত আপনি যে অর্থ সঞ্চয় করছেন তা ব্যবহার করার উপায়গুলো জেনে নিন। এগুলো আপনাকে বিভিন্ন খরচ থেকে বাঁচায়। তাই সঞ্চয়ের পাশাপাশি সেগুলো থেকে প্রাপ্ত সুবিধাসমূহের কথাও জেনে নেওয়া জরুরি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এলএস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত