আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

পশ্চিম তীরে আরও ৪ হাজার বসতি স্থাপনের পরিকল্পনা ইসরায়েলের

পশ্চিম তীরে আরও ৪ হাজার বসতি স্থাপনের পরিকল্পনা ইসরায়েলের

অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ৪ হাজার বসতি নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আয়েলেত শাকেদ শুক্রবার টুইটবার্তায় বলেন, পশ্চিম তীরে এ বসতি স্হাপন খুব প্রয়োজনীয় ও সুস্পষ্ট একটি বিষয়। আগামী সপ্তাহে এর অনুমোদন দেওয়া হতে পারে। খবর প্রকাশ করেছে আলজাজিরা।

ইসরায়েলের সংবাদমাধ্যম হারেৎজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেসামরিক প্রশাসন ও সামরিক সংস্হা ১ হাজার ৪৫২ বসতি স্হাপনের বিষয়ে বৈঠক করবে। বাকি ২ হাজার ৫৩৬টি বসতি নির্মাণের অনুমতি দেবেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ। অনুমোদিত হলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর এটিই হবে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ পরিকল্পনার সবচেয়ে বড় অগ্রগতি।

হোয়াইট হাউজ ইসরায়েলের এ ধরনের পদক্ষেপের বিরোধিতা করে আসছে। কারণ, এতে ইসরায়েল ও ফিলিস্তিনি দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে আরও বাধাগ্রস্ত করবে। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত থমাস নিডস শুক্রবার বলেন, এ নিয়ে গত সপ্তাহে বাইডেন প্রশাসন ইসরায়েলকে বারবার স্পষ্ট করেছেন যে, যুক্তরাষ্ট্র নতুন করে বসতি সম্প্রসারণের পক্ষে নয়।

আগামী জুনে ইসরায়েল সফরের পরিকল্পনা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। এর মধ্যেই পশ্চিম তীরে নতুন বসতি সম্প্রসারণ পরিকল্পনার কথা জানালো ইসরায়েল। এ ব্যাপারে ফিলিস্তিনের একজন কর্মী ও ইয়ুথ এগেইনস্ট সেটেলমেন্ট এনজিওর প্রতিষ্ঠাতা ইসা আমরো বলেন, নতুন করে বসতি স্হাপনের অর্থ হবে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের আরেক সহিংসতা। এর মাধ্যমে আমাদের প্রতি আরও নিষেধাজ্ঞা ও বিদ্বেষমূলক নীতি প্রতিফলিত হবে। তিনি বলেন, এ থেকে ইসরায়েল যে আন্তর্জাতিক আইন রয়েছে তা লঙ্ঘন করছে। আর এটি অবলীলাক্রমেই তারা করে যাচ্ছে। এর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কোনো জবাবদিহিতাও থাকছে না।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত