আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

২৪ ঘণ্টায় গাজায় ৫৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

২৪ ঘণ্টায় গাজায় ৫৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

ছবি: এলএবাংলাটাইমস

গাজায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৫৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। প্রায় প্রতিদিনই অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলের হামলায় প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। রাফার উত্তরাঞ্চলে একটি বাড়িতে বোমা হামলার ঘটনায় এক নারী এবং তার পাঁচ সন্তান নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। খবর আল জাজিরার। 

এদিকে নুসেইরাত শরণার্থী শিবিরে বিমান হামলার ঘটনায় কমপক্ষে দুজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। এছাড়া গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়ার একটি বাড়িতে বিমান হামলার ঘটনায় একজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

বেইত লাহিয়ায় সামরিক অভিযান চালিয়ে বিশাল এলাকার কৃষি জমি ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখান থেকে আংশিক সেনা প্রত্যাহার করা হয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে কাতারের আমির জানিয়েছেন, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘের সাধারণ অধিবেশনেও বিভিন্ন দেশের নেতারা গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের নিন্দা জানিয়েছেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। প্রায় ১১ মাস ধরে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি সৈন্যরা।

গাজা যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে ৪১ হাজার ৪৬৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৯৫ হাজার ৯২১ জন। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। সেখানে সংঘাত বন্ধের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না।

 

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত