আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

আমেরিকায় বাংলাদেশের গর্ব তাহসিনা

আমেরিকায় বাংলাদেশের গর্ব তাহসিনা

মেয়েটির নাম তাহসিনা আহমেদ, বয়স ২২। এখনো
বিশ্ববিদ্যালয়ের চৌহদ্দি পেরোনো হয়নি,নিউজার্সির মনমাউথ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরপর্যায়ে সোশ্যাল ওয়ার্ক ও ডেভেলপমেন্ট নিয়ে পড়ছেন।কিন্তু এরই মধ্যে তিনি নিজ শহর নিউ হ্যালিডনথেকে কাউন্সিল উইমেন হিসেবে নির্বাচিত হয়েছেন।শুধু বাংলাদেশের নয়, দক্ষিণ এশিয়া থেকে আসা যেকোনোঅভিবাসীর মধ্যে সবচেয়ে কম বয়সী নির্বাচিতকাউন্সিল সদস্য তাহসিনা। গত নভেম্বরে তাঁর এবিজয়কে সবাই বলেছেন ঐতিহাসিক।দেখা হলে প্রথমেই জিজ্ঞেস করলাম, রাজনীতিতে নামারএই ভাবনা তাঁর মাথায় এল কী করে? সোজাসাপ্টা উত্তর,‘আমি হাইস্কুলে থাকতেই সোশ্যালওয়ার্কের সঙ্গে জড়িত।একে রাজনীতি বলুন, আর যাই বলুন। আসল লক্ষ্য হলোঅন্যের জন্য কিছু করা। স্কুল থেকে, বাবা-মায়ের কাছথেকে উৎসাহ পেয়ে আমি নানা কাজের সঙ্গে জড়িয়েথেকেছি। কোনো পুরস্কারের আশায় নয়, সবার যদি ভালোহয়, এই আশায়।’মেয়েটির উত্তর শুনে একটু থমকে যেতে হয়। নিজের খেয়েবনের মোষ তাড়ানোর এ ব্যাপারটার সঙ্গে আমরা যেএকদম পরিচিত নই, তা নয়। কিন্তু এর পেছনে গোপনকিছু ব্যক্তিস্বার্থ কাজ করে। তাহসিনা বললেন উল্টোকথা। ‘আমি সেই স্কুল থেকেই নানা কাজে স্বেচ্ছাসেবকহিসেবে কাজ করেছি। ওবামার নির্বাচনী প্রচারণায়অংশ নিয়েছি। স্থানীয় ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসসদস্যদের নির্বাচনেও আমি কাজ করেছি। নিজে এক দিননির্বাচন করব, এই ভাবনা কখনো মাথায় ছিল না। এখনযখন নির্বাচিত হয়েছি, কাজ করার সুযোগ আরওবেড়েছে।’ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে তাহসিনা আগে থেকেইশহর কমিটির সঙ্গে জড়িত ছিলেন। তাঁর কাজে মুগ্ধহয়েই পার্টির নেতাদের তরফ থেকে প্রস্তাব আসে একইতালিকা মেয়র পদপ্রার্থী ডোমিনিকস্টামপোন ও অপরকাউন্সিল ম্যান মাইকেল জনসনের সঙ্গে যৌথভাবেপ্রতিদ্বন্দ্বিতা করার।নিউ হ্যালিডন খুব বড় কোনো শহর নয়। সব মিলিয়েআট হাজার ঘর মানুষের বাস। এর মধ্যে বড়জোর শ দুয়েকবাংলাদেশিও রয়েছেন। তাহসিন আমাকে জানালেন,নির্বাচনের আগে শহরের প্রতিটি বাসায় তিনি কড়ানেড়েছেন, নিজে গিয়ে কথা বলেছেন, একবার নয়,একাধিকবার। ‘অধিকাংশ মানুষই আমার চেনা, সবাইআমাকে উৎসাহ দিয়েছে। সবচেয়ে বেশি উৎসাহ পেয়েছিবাবা-মায়ের কাছ থেকে।’তাহসিনার বাবা আমিন আহমেদ দীর্ঘদিন নিউজার্সিরহ্যালিডনের বাসিন্দা। গর্বিত পিতা স্মিতমুখেজানালেন, মেয়েকে নিজের মতো করে বড় হতে তিনিবরাবর সাহায্য করেছেন। লেখাপড়ায় ভালো, ফলে সোশ্যালওয়ার্ক করাতে তিনি আপত্তি করার কোনো কারণদেখেননি। বরং তাঁর মনে হয়েছে, ‘এই দেশে থাকি, তারজন্য যদি কিছু করা যায়, সেটাই তো ভালো।’যুক্তরাষ্ট্রে মোট বাংলাদেশির সংখ্যা কত তা বলাকঠিন। ২০১২ সালের জনগণনা অনুসারে তালিকাভুক্তএমন বাংলাদেশি—আমেরিকানের সংখ্যা মাত্র ১ লাখ ৪৭হাজার। কিন্তু প্রকৃত সংখ্যা সম্ভবত তিন-সাড়ে তিনলাখ হবে। এ দেশে অধিক সংখ্যায় বাঙালি আসছেন গেল২০ বছর থেকে, কিন্তু মূলধারার রাজনীতিতে এখনো খুববেশি লোক নেই। এই নিউজার্সিতেই রয়েছেন ড.নুরুন্নবী, তিনি প্লেইন্সবরো কাউন্সিলের একজনসদস্য। আর মিশিগানে রয়েছেন একজন বাংলাদেশি—আমেরিকান কংগ্রেসম্যান, হ্যানসেন ক্লার্ক। ব্যস, এইপর্যন্ত। এখন সে তালিকায় সসম্মানে যুক্ত হলেন এইবাংলাদেশি তরুণী।জিজ্ঞেস করলাম, আপনি কি নিজেকে শুধু আমেরিকানভাবেন, না কিছুটা বাংলাদেশি?ঝটপট উত্তর এল, ‘আমি একই সঙ্গে বাংলাদেশি ওআমেরিকান। এখানে কোনো ভাগাভাগি নেই, এই দুইয়েরমধ্যে কোনো দ্বন্দ্বও নেই।’দুই বছর আগে তাহসিনা বাংলাদেশে গিয়েছিলেন। সিলেটেবাবার গ্রামের বাড়িতে লম্বা সময় কাটিয়েছেন। আগামীবছর আবারও যাওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এবারবেড়াতে নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসূচির অংশহিসেবে ইন্টার্নশিপ করবেন। ‘আমি খুবই আগ্রহের সঙ্গেঅপেক্ষায় আছি এই সুযোগের। বাঙালি হিসেবেবাংলাদেশের জন্য কিছু করতে পারলে আমি খুবই খুশিহব।’নতুন প্রজন্মের বাঙালি, সে দেশেই থাকুক কি বিদেশে,তারা সম্পূর্ণ ভিন্ন ধাতুতে গড়া।তাহসিনাকে দেখে আমার মধ্যে এই বিশ্বাসের নবায়ন হয়যে, আগামী দিনের বাংলাদেশ গতকালের চেয়ে শুধু ভিন্ননয়, উজ্জ্বলতর হবে, কারণ সে বাংলাদেশের নেতৃত্বেথাকবে তাহসিনার মতো আধুনিক ও কর্মঠ নাগরিক।সুত্রঃ প্রথমআলো

শেয়ার করুন

পাঠকের মতামত