আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

বোস্টনে বোমা হামলাকারীর প্রান দন্ড

বোস্টনে বোমা হামলাকারীর প্রান দন্ড

যুক্তরাষ্ট্রের বোস্টনের ম্যারাথন প্রতিযোগিতায় বোমা হামলার দায়ে জোখার সারনায়েভকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন জুরি বোর্ড। প্রাণঘাতী ইনজেকশন দিয়ে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
এতে হামলা থেকে রক্ষা পাওয়া ব্যক্তিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সারনায়েভের মৃত্যুদণ্ড হওয়াটাই ঠিক হয়েছে বলে মনে করছেন অনেকে। মৃত্যুদণ্ডের বিরোধিতা করা ব্যক্তিরা এতে সন্তুষ্ট হতে পারেনি। তাঁদের মধ্যে হামলায় নিহত আট বছরের ছেলে রিচার্ড মার্টিনের মা-বাবাও রয়েছে।
২০১৩ সালের ১৫ এপ্রিল ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ঐতিহ্যবাহী বোস্টন ম্যারাথনে জোড়া বোমা হামলায় তিনজন নিহত ও ২৬০ জন আহত হন। চেচেন বংশোদ্ভূত দুই ভাই জোখার সারনায়েভ ও তামেরলান সারনায়েভ এই হামলায় জড়িত বলে দাবি পুলিশের। বোস্টন হামলার এক দিন পর পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে নিহত হন বড় ভাই তামেরলান। পরদিন আহত অবস্থায় গ্রেপ্তার করা হয় ছোট ভাই জোখারকে। জোখার তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
মৃত্যুদণ্ড কার্যকর না হওয়া পর্যন্ত সারনায়েভকে ইন্ডিয়ানার একটি কারাগারে রাখা হবে। বিবিসির খবরে জানানো হয়, মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার সময় সারনায়েভের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।
এই রায়ে বোস্টন হামলা থেকে রক্ষা পাওয়া ব্যক্তিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে বলছেন, সারনায়েভের মৃত্যুদণ্ডই হওয়া উচিত ছিল। এটিই তাঁর অপরাধের উচিত শাস্তি। মৃত্যুদণ্ডের বিপক্ষে থাকা ব্যক্তিরা এতে সন্তুষ্ট হতে পারেননি। তাঁরা বলছেন, কারও প্রাণ কেড়ে নেওয়ার মধ্যে দিয়ে সুবিচার প্রতিষ্ঠা হতে পারে না। তাঁদের মধ্যে হামলায় নিহত আট বছরের মার্টিন রিচার্ডের মা-বাবাও রয়েছেন। ১৯৮৪ সালের পর থেকে ম্যাসাচুসেটসে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। তবে অপরাধ গুরুতর হওয়ায় সারনায়েভের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো।
বোস্টনের ওই হামলায় লিজ নর্ডেনের দুই ছেলে এখ প্রতিবন্ধী। তিনি বলেন, সারনায়েভের মৃত্যুদণ্ডের কথা শোনার পর মনে হলো তাঁর কাঁধ থেকে বড় একটি বোঝা নেমে গেল। তিনি মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিটি ধাপ দেখতে চান বলে জানান।
মৃত্যুদণ্ডবিরোধী ব্যক্তিরা এই রায়ের পর ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। গতকাল শুক্রবার রায় হওয়ার পর কোনো মন্তব্য না করে রিচার্ডের মা-বাবা আদালত প্রাঙ্গণ থেকে চলে যান।
হামলায় পা হারিয়েছেন হিদার অ্যাবট। হামলায় আহত ব্যক্তিদের সহায়তায় তিনি একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। ওই সংস্থার ফেসবুক পেজে তিনি বলেন, সারনায়েভের মৃত্যুদণ্ডে তিনি শান্তি পাননি।
বোস্টনের ওই ম্যারাথনে স্বামী ও সন্তানকে নিয়ে গিয়েছিলেন কারেন ব্রাসার্ড। হামলায় তাঁরা আহত হন। তিনি বলেন, কারও জীবন কেড়ে নেওয়ার মধ্যে আনন্দের কিছু নেই। এই রায়ে তিনি খুশি হতে পারছেন না।


শেয়ার করুন

পাঠকের মতামত