আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

গড়ে প্রতিদিন আমেরিকাতে ২ জন মানুষ পুলিশের হাতে নিহত

গড়ে প্রতিদিন আমেরিকাতে ২ জন মানুষ পুলিশের হাতে নিহত

মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে এ বছর (জানুয়ারি থেকে মে মাস) প্রতিদিন গড়ে দুজনের বেশি

মানুষ মরেছে। আজ রোববার ওয়াশিংটন পোস্ট পত্রিকার এক অনুসন্ধানী প্রতিবেদনে এ কথা বলা

হয়েছে।

ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে এএফপি ও রয়টার্সের খবরে বলা হয়েছে, চলতি বছরের প্রথম পাঁচ

মাসে যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে অন্তত ৩৮৫ জন নিহত হয়েছেন। সে হিসেবে গড়ে প্রতিদিন

দুজনেরও (২ দশমিক ৬ জন) বেশি লোক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। পুলিশের হাতে, প্রধানত

গুলিতে নিহত হওয়ার এই ধারা চলতে থাকলে বছর শেষে নিহতের সংখ্যা গিয়ে দাঁড়াবে এক

হাজারে।
হতাহতের শিকার মানুষদের বয়স ১৬ থেকে ৮৩ বছর। পুলিশের দেওয়া তথ্যমতে, যাঁরা নিহত

হয়েছেন তাঁদের মধ্যে শতকরা ৮০ জনের হাতে বন্দুক বা অন্য কোনো প্রাণঘাতী অস্ত্র ছিল। নিহতদের

মধ্যে ৯২ জন মানসিকভাবে অসুস্থ ছিলেন বলেও খবরে বলা হয়েছে।
কৃষ্ণাঙ্গ ও অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি পুলিশি নির্যাতন ও

হত্যার ঘটনায় দেশজুড়ে বিতর্ক চলার প্রেক্ষাপটে এ হিসাব প্রকাশ করল প্রভাবশালী পত্রিকাটি।
খবরে বলার হয়েছে, মার্কিন কেন্দ্রীয় সরকারের কাছে পুলিশের হাতে নিহতদের পূর্ণাঙ্গ তথ্য উপাত্ত

নেই। কারণ, দেশটির জাতীয় ও স্থানীয় পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের জন্য এ ধরনের হত্যার

তথ্য কেন্দ্রকে জানানোর কোনো বাধ্যবাধকতা নেই। কেন্দ্রীয় সরকারের কাছে পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত না

থাকায় ওয়াশিংটন পোস্ট নিজস্ব তথ্যের হিসাব ব্যবহার করে খবরটি প্রকাশ করেছে।
ওয়াশিংটন পোস্ট-এর বিশ্লেষণে দেখা গেছে, জনসংখ্যার বিচারে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গরা নিহত

হয়েছে অন্য সংখ্যালঘু বা শ্বেতাঙ্গদের তুলনায় তিনগুণ বেশি হারে। পত্রিকাটি এ বছর যে

হত্যাকাণ্ডগুলো পর্যালোচনা করেছে, তার ভিত্তিতেই এ হিসাব।
আইন প্রয়োগের পরিস্থিতির উন্নয়নে কাজ করছে এমন একটি অলাভজনক প্রতিষ্ঠান হলো পুলিশ

ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জিম বুরমান বলেন, তথ্য-উপাত্ত নির্ভুলভাবে সংরক্ষণ না

করলে পুলিশের হাতে এসব হত্যাকাণ্ড কখনই কমবে না।
যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের ফার্গুসনে কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউনকে হত্যার ঘটনা সাম্প্রতিক

সময়ে সবচেয়ে আলোচিত ঘটনা। ব্রাউনের মৃত্যু এবং অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না

করায় ওই অঙ্গরাজ্যে ব্যাপক দাঙ্গা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত