আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

নির্বাচনে ভোট দিয়ে ফেলেছেন ৭ মিলিয়ন মার্কিনী

নির্বাচনে ভোট দিয়ে ফেলেছেন ৭ মিলিয়ন মার্কিনী

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ৩৬টি অঙ্গরাজ্যের প্রায় ৭ মিলিয়ন বাসিন্দা ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তাদের ভোট দিয়ে ফেলেছেন। 

জরিপে দেখা গেছে, মোট কাস্ট হওয়া ভোটের ৪ দশমিক ৩ মিলিয়ন ভোটই পড়েছে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতামূলক রাজ্যগুলোতে। জানা গেছে, ১২টি গুরুত্বপূর্ণ রাজ্যের মধ্যে ছয়টিতে রিপাবলিকানদের থেকে ডেমোক্র্যাটরা এগিয়ে রয়েছে।

তবে এই কাস্ট হওয়ার ভোটগুলোর মাধ্যমে নির্বাচন এর মূল ফলাফল বিচার করা সম্ভব হবে না বলে জানিয়েছেন রাজনীতি বিশেষজ্ঞরা। এর কারণ রিপাবলিকান সমর্থকরা শুরু থেকেই বলে আসছেন 'মেইল ভোটিং' সিস্টেমের থেকে তারা 'ইন-পারসন' ভোটে বেশি আগ্রহী। আগামী ৩ নভেম্বর নির্বাচনের দিনই তারা কেন্দ্রে যেয়ে ভোট দিতে চান। 

নির্বাচন বিশেষজ্ঞদের মতে, এবারের নির্বাচন মার্কিনীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফলে এবারের নির্বাচনে অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি ভোট পড়বে। ২০১৬ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটন সম্মিলিতভাবে ১৩০ মিলিয়ন ভোট পেয়েছিলেন। ইতোমধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে রেকর্ড সংখ্যক ব্যালটের অনুরোধ জমা হয়েছে৷ 

নির্বাচনের আগে মেইল ভোট ব্যালটের মাধ্যমে প্রি-ইলেকশন ভোটের সংখ্যা আরো বাড়বে বলে ধারণা করছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে বেশিরভাগ রাজ্যে মেইল ভোটিং এর ব্যালট পৌঁছে গেছে৷ এই সপ্তাহের শেষে ৫০টি অঙ্গরাজ্যেই ব্যালট পৌঁছে যাবে৷ 


এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত