আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ব্যাংকনোট ও গ্লাসে ২৮ দিন পর্যন্ত সক্রিয় থাকে করোনাভাইরাস!

ব্যাংকনোট ও গ্লাসে ২৮ দিন পর্যন্ত সক্রিয় থাকে করোনাভাইরাস!

ছবি: এলএবাংলাটাইমস

গ্লাস, স্টিল ও ব্যাংকনোটে ২৮ দিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে করোনাভাইরাস। সাধারণ ভাইরাসের থেকে এই সময়ব্যাপ্তি অনেক বেশি। ফলে বারবার হাত ধোয়া ও সেনিটাইজারের মাধ্যমে হাত পরিষ্কার রাখার গুরুত্ব আগের মতোই জরুরি। 

সোমবার (১২ অক্টোবর) অস্ট্রেলিয়ার ন্যাশনাল সায়েন্স এজেন্সির একদল গবেষক করোনাভাইরাস সম্পর্কে এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করেন।

ন্যাশনাল সায়েন্স এজেন্সির গবেষকদের মতে, আদর্শ পরিবেশে করোনাভাইরাস ধারণার চেয়েও বেশি সময় ধরে সংক্রমণ ছড়ানোর উপযুক্ত থাকে। গবেষকরা জানান, ২০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায়  ব্যাংকনোট, স্টিনলেস স্টিল কিংবা মোবাইলের স্ক্রীনের উপর ২৮ দিন বা তারও বেশি সময় পর্যন্ত সংক্রমণ ঘটাতে সক্ষম সার্স-কোভ-২ শ্রেণীর অন্তর্গত এই ভাইরাসটি। 

সাধারণ ফ্লু ভাইরাসের থেকে করোনাভাইরাসের সক্রিয় থাকার এই সময়কাল অনেক বেশি। সাধারণত ইনফ্লুয়েঞ্জার ফ্লু আদর্শ পরিবেশে ১৭ দিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে। 

গবেষক দলের প্রধান শ্যান রিড্ডেল জানান,  আমাদের ঠিক শুরুর দিনগুলোর মতোই সতর্ক থাকতে হবে। অবশ্যই নিয়মিত হাত ধোওয়ার পাশাপাশি হ্যান্ড সেনিটাইজার ব্যবহার বাড়াতে হবে৷ পাশাপাশি সম্ভব হলে মেঝে বা গাড়ির গ্লাস জীবানুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে৷ 

তবে গবেষকরা আরো জানিয়েছেন, খুব কম ভাইরাসই করোনা ছড়ানোর জন্য ২৮ দিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে। এছাড়াও সদ্য সৃষ্টি হওয়া ভাইরাসের থেকে সংক্রমণের হার এক্ষেত্রে কম থাকে। 

গবেষণার সময় ভাইরাসটিকে ২০ ডিগ্রী, ৩০ ডিগ্রী ও ৪০ ডিগ্রী পর্যন্ত তাপমাত্রায় রাখা হয়েছে। দেখা গেছে, ঠাণ্ডা আবহাওয়ায় ভাইরাসটি তুলনামূলক ভাবে বেশি সক্রিয় থাকে। 


এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত