আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

যুক্তরাষ্ট্রের নির্বাচনী ইতিহাসে রেকর্ড: অগ্রীম ভোট পড়েছে ২২ মিলিয়ন

যুক্তরাষ্ট্রের নির্বাচনী ইতিহাসে রেকর্ড: অগ্রীম ভোট পড়েছে ২২ মিলিয়ন

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের নির্বাচনী ইতিহাসে অগ্রীম ভোটের রেকর্ড হয়েছে। ৩ নভেম্বর নির্বাচনের আগেই বিভিন্ন রাজ্যের ২২ মিলিয়ন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ফেলেছেন। ইউএস ইলেকশন প্রজেক্ট সূত্র জানিয়েছে, স্টেট ইলেকশন অফিসাররা ব্যাপক সংখ্যক অগ্রীম ভোট কাস্ট হওয়ার খবর নিশ্চিত করেছে৷

 

 


ইউএস ইলেকশন প্রজেক্ট সূত্র জানায়, ২০১৬ সালের নির্বাচনের আগে এই পর্যায়ে অগ্রীম ভোট পড়েছিলো ৬ মিলিয়ন। এবারই প্রথম রেকর্ড সংখ্যক ২২ মিলিয়ন অগ্রীম ভোট পড়েছে যুক্তরাষ্ট্রের নির্বাচনী ইতিহাসে।

 

 


যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন অন্যান্য নির্বাচনের থেকে ভিন্ন। করোনাভাইরাসের কারণে চলমান অর্থনৈতিক বিপর্যয়ের কারণে এবারে বাসিন্দারা অন্যান্যবারের থেকে বেশি সচেতন হবেন। এছাড়াও দেশটিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাসিন্দারা নির্বাচনী তারিখের আগেই ঝামেলা এড়িয়ে ভোট দিতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন বলেও মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।

 

 


ইউএস ইলেকশন প্রজেক্ট সূত্র জানায়, বাসিন্দারা মেইল ইন ভোট ও সশরীরে যেয়ে ভোট দিচ্ছেন। অগ্রীম ভোট প্রদানের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে টেক্সাসের বাসিন্দারা৷ এছাড়া জর্জিয়া ও ওহাইও রাজ্যেও রেকর্ড সংখ্যক অগ্রীম ভোট পড়েছে৷

 

 


সাধারণত যুক্তরাষ্ট্রের নির্বাচনে তরুণরা ভোট দেওয়া এড়িয়ে চললেও এবারে তরুণদের রেকর্ড সংখ্যক ভোট পড়বে যুক্তরাষ্ট্রের নির্বাচনে বলে জানিয়েছেন রাজনীতি বিশেষজ্ঞরা। এর আগে ২০০৮ সালের নির্বাচনে বারাক ওবামা তরুণদের প্রচুর ভোট পেয়েছিলো। এবারের নির্বাচনে মোট ভোটের রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও ধারণা বিশেষজ্ঞদের।

 

 

 

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত