আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

যুক্তরাষ্ট্রের বিতর্কিত অভিবাসন নীতি পরিবর্তন হতে পারে!

যুক্তরাষ্ট্রের বিতর্কিত অভিবাসন নীতি পরিবর্তন হতে পারে!

ছবি: এলএবাংলাটাইমস

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রণীত বিতর্কিত অভিবাসন নীতি নিয়ে আবার পর্যালোচনায় বসবে সুপ্রিম কোর্ট। ফলে কঠোর এই অভিবাসন নীতির ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।


২০১৯ সালে ট্রাম্প 'মাইগ্রেন্ট প্রোটেকশন প্রোটোকল' নীতি চালু করে ট্রাম্প প্রশাসন। এই নীতির ফলে ম্যাক্সিকো-ইউএস সীমান্তের সহিংসপূর্ণ একটি শহরে যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রত্যাশী অভিবাসীদের সরে যেতে হয়। এই কারণে এই নীতিকে 'রিমেইন ইন ম্যাক্সিকো' নীতিও বলা হয়। এই নিয়মের ফলে আশ্রয়প্রার্থীদের ইউএস এর আদালতের রায়ের জন্য ম্যাক্সিকোতে অপেক্ষা করতে হয়।


সুপ্রিম কোর্ট সম্প্রতি জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রণীত 'মাইগ্রেন্ট প্রোটেকশন প্রটোকল' নীতি নিয়ে আবার পর্যালোচনা ও শুনানি অনুষ্ঠিত হবে।


তবে কবে নাগাদ এই শুনানি শুরু হবে এই বিষয়ে কোনো কিছু জানায়নি সুপ্রিম কোর্ট। তবে সুপ্রিম কোর্টের সাম্প্র‍তিক কার্যতালিকা অনুসারে ২০২১ সালের আগে এই শুনানি শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই।


ট্রাম্প প্রশাসনের বিতর্কিত এই অভিবাসন নীতির কারণে বিশ্বব্যাপী বেশ সমালোচনার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাছাড়া অতি রক্ষণশীল এই নীতি আমেরিকার মূলনীতির সাথে খাপ খায় না বলেও প্রতিক্রিয়া দেখিয়েছে দেশটির জনগণ।


এই নীতি কার্যকরের আগে জুডিশিয়াল কোর্ট এই আইনকে বেআইনী আখ্যা দিলেও সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের নতুন এই নীতি বহাল রাখে। এই নীতির ফলে প্রায় ৬০ হাজার অভিবাসন প্রত্যাশী বাসিন্দাকে ইউএস থেকে ম্যাক্সিকোয় চলে যেতে হয়েছিলো। এখনো প্রায় ২৫ হাজার অভিবাসী আদালতের শুনানির জন্য ম্যাক্সিকোর সংঘাতপূর্ণ শহরটিতে বসবাস করছে।


এই নীতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের পর্যালোচনা শুরু হওয়ার ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেছে অনেক আইনপ্রণেতা। বিতর্কিত এই অভিবাসন নীতিকে অবৈধ আখ্যা দিয়ে তাঁরা বলেন, 'অন্যান্য কোর্টের মতো সুপ্রিম কোর্টেরও এই আইনটি খারিজ করে দেওয়া উচিত'।

 

এলএবাংলাটাইমস /ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত