আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

বিমানের নিউ ইয়র্ক ফ্লাইট অনিশ্চিত

বিমানের নিউ ইয়র্ক ফ্লাইট অনিশ্চিত

আবারও আশার গুড়ে বালি। সহসা চালু হচ্ছে না বিমানের ঢাকা-নিউ ইয়র্ক ফ্লাইট। প্রায় ১৯ বছর আগে বন্ধ হয়ে যাওয়া এ রুটে ফ্লাইট ফের চালুর উদ্যোগ কয়েকবার নেওয়া হলেও বিভিন্ন জটিলতায় তা সম্ভব হয়ে উঠছে না। বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী যদিও বলছেন, সরকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।
সূত্র জানায়, যুক্তরাষ্ট্রে ফ্লাইট চালু করতে হলে ফেডারেল এভিয়েশন অ্যাসোসিয়েশনের (এফএএ) ক্যাটাগরি-১ ছাড়পত্র দরকার পড়ে। এতে নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়। ওই সংস্থার মূল্যায়নে বাংলাদেশ বিমান ক্যাটাগরি-১-এ না পড়ায় ১৯৯৬ সালে ঢাকা-নিউ ইয়র্ক ফ্লাইট বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। এখনো নিরাপত্তার বিষয়টির উন্নতি না হওয়ায় নিউ ইয়র্ক ফ্লাইট ফের চালু আটকে আছে।
সিভিল এভিয়েশন সূত্র জানায়, ১৯৯৬ সালের আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কোনো ক্যাটাগরিতেই ছিল না। ওই বছর মূলত এফএএর চাপে শাহজালালের ক্যাটাগরি নির্ণয় করে দেখা যায়, এর অবস্থান নিম্ন পর্যায়ে। এ কারণে ১৯৯৬ সালে ঢাকা-নিউ ইয়র্ক ফ্লাইট পরিচালনার যোগ্যতা হারায় বাংলাদেশ বিমান এয়ারলাইনস।
২০১৩ সালের ১৭ আগস্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করে। তাতে বলা হয়, এফএএর নিরাপত্তা নিরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে নিবন্ধিত বিমানের যুক্তরাষ্ট্রের আকাশে প্রবেশাধিকার থাকবে না। তবে ক্যাটাগরি-১ ছাড়পত্রধারী কোনো দেশ থেকে উড়োজাহাজ ওয়েট লিজ পদ্ধতিতে ভাড়া করে ফ্লাইট চালুর সুযোগ দেওয়া হয়। এ ক্ষেত্রেও বাংলাদেশ বিমান ব্যর্থতার পরিচয় দেয়।
বিমান যথাযথ পর্যালোচনা ছাড়াই মিসরের ইজিপশিয়ান এয়ার থেকে দুটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ 'ড্রাই লিজ' (দীর্ঘমেয়াদি) পদ্ধতিতে ভাড়া আনে। এটা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য বিবেচিত হয়নি। এরপর 'ওয়েট লিজ' (স্বল্পমেয়াদি) পদ্ধতিতে বিমান ভাড়ার চেষ্টা করেও সফলতা আসেনি। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে এ রুটে টিকিট ছেড়েও পরে ফেরত নিতে বাধ্য হয় বিমান। বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের (সিএএবি) ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন্স বিভাগ সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের একটি কারিগরি কমিটি বাংলাদেশ থেকে ঘুরে গেছে। তারা শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে তদন্ত করেছে। কিছু উপদেশও দিয়ে গেছে তারা। সেভাবেই কাজ করে যাচ্ছে সিএএবি।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, এ রুটে আবারও বিমান চালনার জন্য সিভিল এভিয়েশনকে ঢেলে সাজানোর কাজ চলছে।
সিএএবির উপপরিচালক ক্যাপ্টেন (অব.) একরামউল্লাহ কালের কণ্ঠকে জানান, বিমানকে এই ক্যাটাগরিতে উন্নীত করার জন্য সব কিছু ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত