আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ক্রমবর্ধমান বন্দুক সহিংসতা: নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি

ক্রমবর্ধমান বন্দুক সহিংসতা: নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি

ছবি: এলএবাংলাটাইমস

দেশজুড়ে ক্রমবর্ধমানভাবে বন্দুক সহিংসতা বৃদ্ধি পাওয়ায় নিউ ইয়র্কে 'জরুরি অবস্থা' জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রথম কোনো রাজ্য হিসেবে এই জরুরি অবস্থা জারি করলো নিউ ইয়র্ক।

নিউ ইয়র্ক গভর্নর অ্যান্ড্রু ক্যুমো এই নির্বাহী আদেশে স্বাক্ষর করার সময় জানান, স্বাধীনতা দিবসের ছুটির সময় ৫১টি বন্দুক হামলার ঘটনা ঘটে।

এছাড়া বন্দুক সহিংসতায় হস্তক্ষেপ ও প্রতিরোধের জন্য ১৩৮ দশমিক ৭ মিলিয়ন ডলার বরাদ্দ রেখেছে নিউ ইয়র্ক কর্তৃপক্ষ।

দেশজুড়ে স্বাধীনতা দিবসের ছুটিতে অন্তত ২০০টি বন্দুক হামলার ঘটনা ঘটে। দেশজুড়ে বন্দুক হামলায় হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে।

গত মার্চ মাসে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ২০২০ সালের তথ্য-উপাত্ত তুলে ধরে। সেখানে দেখা গেছে, আগের বছর থেকে খুনের হার বেড়েছে ২৫ শতাংশ। ২০২১ সালে এই ধারা অব্যাহত রয়েছে৷ এর মধ্যে বেশিরভাগ খুনই বন্দুক হামলার মাধ্যমে সংগঠিত হয়েছে৷

এদিকে গত জুনের শেষের দিকে প্রেসিডেন্ট বাইডেন বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণে বিভিন্ন পরিকল্পনা প্রকাশ করেন। এর মধ্যে বন্দুক চোরাচালান বন্ধ এবং বিক্রি নিয়ন্ত্রণ ও আরো বেশি পুলিশ সদস্য নিয়োগ দেয়ার প্রস্তাব করেন তিনি।

গভর্নর অ্যান্ড্রু ক্যুমো জারিকৃত 'জরুরি অবস্থা' স্বাস্থ্য সেবার  সাথে সংশ্লিষ্ট করা হয়েছে। এটিকে জনস্বাস্থ্য এবং জন নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

নতুন নির্বাহী আদেশে কী রয়েছে?

১) নিউ ইয়র্ক স্বাস্থ্য দপ্তরের তত্ত্বাবধানে বন্দুক সহিংসতা প্রতিরোধ অফিস তৈরি।

২) বন্দুক হামলার ঘটনার 'ইনসিডেন্ট-লেভেল' তথ্য সংগ্রহ।

৩) যেইসব তরুণদের সহিংসতা করার শঙ্কা রয়েছে, তাদের জন্য কর্মক্ষেত্র সৃষ্টিতে ৫৭ মিলিয়ন ডলার বিনিয়োগ।

৪) রাজ্যের বাইরে থেকে আগ্নেয়াস্ত্র প্রবেশ নিয়ন্ত্রণ করা। 

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত