আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ চীন সমন্বয় দপ্তর চালু করেছে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ চীন সমন্বয় দপ্তর চালু করেছে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শুক্রবার চীনের সাথে যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা সমন্বয় করতে, যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের অফিস অফ চায়না কো-অর্ডিনেশন -এর উদ্ভোধনীতে সভাপতিত্ব করেন। অনানুষ্ঠানিকভাবে এই দপ্তর চায়না হাউস নামে পরিচিত।

এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, দপ্তরটি "উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক ব্যবস্থা" প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট জো বাইডেনের দৃষ্টিভঙ্গি এবং চীনের প্রতি তার প্রশাসনের দৃষ্টিভঙ্গির প্রতি নজর রাখবে।

পররাষ্ট্র দপ্তর বলছে, “চায়না হাউজ ব্লিংকেনের আধুনিকীকরণ উদ্যোগের একটি মূল উপাদান। যা আগামী দশকে চীনের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি কার্যকর করার জন্য, প্রতিভা, সরঞ্জাম এবং সম্পদ দিয়ে সজ্জিত। আর এটা স্থাপন করা হয়েছে, যেহেতু আমরা সবচেয়ে জটিল এবং কর্মপ্রসূত ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। "

এটি এই দপ্তরের এবং দপ্তরের বাইরের একদল চীন বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক নিরাপত্তা, অর্থনীতি, প্রযুক্তি, বহুমুখী কূটনীতি এবং কৌশলগত যোগাযোগ বিশেষজ্ঞদের নিয়োগ দেবে।

পররাষ্ট্র দপ্তর বলছে, এই উন্নত সমন্বয়ের অর্থ হলো, আরও কৌশলী ও সামঞ্জস্যপূর্ণ নীতি প্রণয়ন, যুক্তরাষ্ট্রের মিত্র এবং অংশীদারদের সাথে কাজ করার জন্য বিভাগটিকে আরও ভাল অবস্থানে রাখা এবং "প্রতিটি দেশের সাথে আরও গভীরভাবে যুক্ত হওয়া। "


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত