আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

আমেরিকার মধ্যবয়সী শ্বেতাঙ্গ মৃত্যুহার বেশি

আমেরিকার মধ্যবয়সী শ্বেতাঙ্গ মৃত্যুহার বেশি

মধ্যবয়সী শ্বেতাঙ্গ আমেরিকানদের মধ্যে
মৃত্যুর হার যেভাবে বাড়ছে সেটি অনেক
গবেষকদের চিন্তিত করে তুলেছে।
মূলত যাদের বয়স ৪৫ থেকে ৫৪ তাদের মধ্যে
এই মৃত্যুর হার বেশি।
শ্বেতাঙ্গদের মধ্যে এই মৃত্যুহার বেশি হলেও
অশ্বেতাঙ্গদের ক্ষেত্রে তার উল্টো।
আমেরিকা এবং পৃথিবীর অন্যদেশে মধ্যবয়সী
অশ্বেতাঙ্গদের মৃত্যুর হার কমছে।
আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের
গবেষকরা ১৯৯৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত
এই গবেষণা চালিয়েছেন।
আমেরিকায় মধ্যবয়সী শ্বেতাঙ্গদের মধ্যে
মৃত্যুহার বাড়ালেও অন্য ধনী দেশগুলোতে
তার চিত্র উল্টো।
তাহলে আমেরিকাতেই কেন এটা হচ্ছে?
গবেষকরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা
করেছেন।
এর মধ্যে একটি বড় কারণ হচ্ছে আত্মহত্যা।
আমেরিকার রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ
কেন্দ্রের পরিসংখ্যানে দেখা যাচ্ছে
মধ্যবয়সী শ্বেতাঙ্গদের মধ্যে আত্মহত্যার
হার বেশ উচ্চহারে বেড়েছে।
কিন্তু অশ্বেতাঙ্গদের তুলনায় শ্বেতাঙ্গদের
মধ্যেই কেন এই আত্মহত্যার হার বাড়ছে?
গবেষকরা বলছেন এর উত্তর বেশ জটিল।
তারা মনে করেন এটা সংস্কৃতি একটি বিষয়।
দ্বিতীয় কারণ হিসেবে অতিমাত্রায় ঔষধ
এবং অ্যালকোহলকে দায়ী করা হচ্ছে।
১৯৯০’র দশক থেকে আমেরিকায় ব্যথানাশক
ঔষধ সেবনের মাত্রা বহুগুণে বেড়ে গেছে।
অন্যদিকে আমেরিকায় অবৈধ মাদকের দামও
কমেছে। অনেকে হেরোইনের প্রতি আসক্ত
হয়েছেন।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা
হয়েছে গত এক দশকে আমেরিকায় যারা
হেরোইন গ্রহণ করেছে তাদের মধ্যে ৯০
শতাংশই শ্বেতাঙ্গ।
গবেষণায় আরো দেখা গেছে শ্বেতাঙ্গ
আমেরিকানদের মধ্যে অনেকেই শারীরিক ও
মানসিকস্বাস্হ্য অবনতি হচ্ছে। এছাড়া
কাজের ক্ষেত্রেও তাদের উদ্যম কমে
যাচ্ছে।
তারা খুব বেশি হাটতে পারে না, দশ ধাপের
বেশি সিঁড়ি বেয়ে উঠতে পারে না, একটানা
দু’ঘন্টা দাঁড়িয়ে কিংবা বসে থাকতে পারে
না। এসব কারণে অনেকের মধ্যে আত্মহত্যার
প্রবণতাও বাড়ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত