আপডেট :

        ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন আবারও খারিজ

        অস্বাভাবিক জোয়ারে হান্টিংটন বিচে ১১৪ স্থাপনায় ক্ষয়ক্ষতি, আরও বন্যার আশঙ্কা শহর কর্তৃপক্ষের

        ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে টম জোন্সের চারটি কনসার্ট স্থগিত, ভক্তদের কাছে দুঃখ প্রকাশ

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড পাওয়ার তালিকায় তৃতীয়

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড পাওয়ার তালিকায় তৃতীয়

যুক্তরাষ্ট্র গত পাঁচ
বছরে মুসলমান সংখ্যাগরিষ্ঠ যেসব দেশের
নাগরিককে গ্রিনকার্ড দিয়েছে সেই
তালিকায় বাংলাদেশের স্থান তৃতীয় ।
মঙ্গলবার ওয়াশিংটন ফ্রি বিকন নামের
একটি মার্কিন সংবাদমাধ্যম এক
প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আগামী পাঁচ বছরে মুসলমান সংখ্যাগরিষ্ঠ
দেশগুলো থেকে আরো ৬ লাখ ৬০ হাজার
অভিবাসীকে যুক্তরাষ্ট্র গ্রিনকার্ড দেওয়ার
পরিকল্পনা করছে বলে জানিয়েছে
সিনেটের উপকমিটি।
হোমল্যান্ড সিকিউরিটির পরিসংখ্যান
উল্লেখ করে মার্কিন সিনেটের অভিবাসন
বিষয়ক উপকমিটি জানিয়েছে, ২০০৯-২০১৩
সাল পর্যন্ত এই পাঁচ বছরে মুসলমান
সংখ্যাগরিষ্ঠ দেশগুলো থেকে মোট ৬ লাখ
৮০ অভিবাসীকে গ্রিনকার্ড দেওয়া হয়েছে।
এর মধ্যে সবচেয়ে বেশি গ্রিনকর্ড পেয়েছে
পাকিস্তান ও ইরাক। দেশ দুটির ৮৩ হাজার
করে অভিবাসী গ্রিনকার্ড পেয়েছেন। এর
পরের অবস্থানে থাকা বাংলাদেশের ৭৫
হাজার অভিবাসী গ্রিনকার্ড পেয়েছেন।
তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ইরান ।
দেশটির ৭৩ হাজার অভিবাসী গ্রিনকার্ড
পেয়েছেন ।
শীর্ষস্থানীয় এই চারটি দেশ ছাড়াও আরো
তিন ডজনের বেশি মুসলমান সংখ্যাগরিষ্ঠ
দেশের অভিবাসীদের গ্রিনকার্ড দেওয়া
হয়েছে। এগুলোর মধ্যে মিশর ৪৫ হাজার,
সোমালিয়া ৩১ হাজার, উজবেকিস্তান ২৪
হাজার, তুরস্ক ২২ হাজার, মরক্কো ২২ হাজার,
জর্ডান ২০ হাজার, আলবেনিয়া ১৬ হাজার,
লেবানন ১৬ হাজার, ইয়েমেন ১৬ হাজার,
ইন্দোনেশিয়া ১৫ হাজার, সিরিয়া ১৪
হাজার, সুদান ১৩ হাজার, আফগানিস্তান ১১
হাজার, সিয়েরা লিওন ১০ হাজার, গিনি ৮
হাজার , সেনেগাল ৭ হাজার, সৌদি আরব ৭
হাজার, আলজেরিয়া ৭ হাজার,
কাজাকিস্তান ৭ হাজার, কুয়েত ৫ হাজার,
গাম্বিয়া ৫ হাজার, সংযুক্ত আরব আমিরাত ৪
হাজার, আজারবাইজন ৪ হাজার, মালি ৩
হাজার, বুরকিনা ফাসো ৩ হাজার,
কিরগিস্তান ৩ হাজার, কসোভো ৩ হাজার,
মৌরতানিয়া ২ হাজার, তিউনিসিয়া ২
হাজার, তাজিকিস্তান ২ হাজার ও লিবিয়ার
২ হাজার অভিবাসীকে গ্রিনকার্ড দেওয়া
হয়েছে।
গত সপ্তাহেই ক্যালিফোর্নিয়ায় এক মুসলিম
দম্পতির গুলিতে ১৪ জন প্রাণ হারায়। ধারণা
করা হচ্ছে ওই দম্পতি ইসলামী কট্টরপন্থায়
উদ্বুদ্ধ ছিল। এরপরই দেশটির রিপাবলিকান
দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড
ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশে
নিষেধাজ্ঞার দাবি জানান। তবে ট্রাম্পের
এই বিবৃতি প্রকাশের পরপরই রিপাবলিকান
পার্টিতে সমালোচনার ঝড় ওঠে।

শেয়ার করুন

পাঠকের মতামত