আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

বাংলাদেশী লেখক- ব্লগারদের যুক্তরাষ্ট্রে আশ্রয়

বাংলাদেশী লেখক- ব্লগারদের যুক্তরাষ্ট্রে আশ্রয়

ইসলামী উগ্রবাদীদের হুমকির মুখে থাকা
বাংলাদেশী লেখকদের জরুরী আশ্রয়
দেয়ার জন্য যুক্তরাষ্ট্র সরকারের প্রতি
আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলোর
একটি জোট। এই আহ্বান জানিয়ে মার্কিন
পররাষ্ট্রমন্ত্রী জন কেরির কাছে
সোমবার একটি চিঠি পাঠিয়েছে পেন
আমেরিকান সেন্টারের নেতৃত্বে আটটি
সংগঠনের একটি জোট। চিঠিতে
স্বাক্ষরকারীদের মধ্যে হিউম্যান রাইটস
ওয়াচ, রিপোর্টাস উইদাউট বর্ডারস এবং ফ্রিডম
হাউজ। এসোসিয়েট প্রেস জানিয়েছে,
চিঠিতে বলা হয়, বাংলাদেশে লেখক, ব্লগার
আর প্রকাশকরা মৃত্যুর হুমকিতে রয়েছে।
এ বছরই পাঁচজন নিহত হয়েছে আর
অনেককে হত্যার হুমকি দেয়া হয়েছে।
কিন্তু তাদের নিরাপত্তায় বাংলাদেশ সরকার
যথেষ্ট ব্যবস্থা নেয়নি। উল্টো তাদের
দেশ ছাড়ার পরামর্শ দিয়েছে। কয়েকজন
লেখক ব্লগারকে গ্রেপ্তারও করা
হয়েছে। ওই চিঠিতে বাংলাদেশের
পরিস্থিতিকে সত্যিকারেই ভয়াবহ বলে বর্ণনা
করে লেখক ও ব্লগারদের জীবন
বাচাতে হিউম্যানিটারিয়ান প্যারোল দেয়ার
আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের
অভিবাসন আইন অনুযায়ী, কোন জরুরী
পরিস্থিতিতে অন্য কোন দেশ থেকে
কাউকে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে নিয়ে
এসে আশ্রয় দেয়াকে হিউম্যানিটারিয়ান
প্যারোল বলে বর্ণনা করা হয়।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সংস্থা,
ম্যানেজমেন্ট সিস্টেমস ইন্টারন্যাশনালের
একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়,
বাংলাদেশে বরাবর ধর্মীয় সহিষ্ণুতা
থাকলেও, সম্প্রতি সেখানে উগ্রবাদী
প্রবণতা বাড়ছে। সেখানে একটি
উচ্চশিক্ষিত, প্রযুক্তিতে দক্ষ এবং উচ্চ
মধ্যবিত্ত শ্রেণীর তরুণরা এ ধরণের
জঙ্গিবাদী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
তবে এসব কর্মকাণ্ড তারা নিজে থেকেই
করছে নাকি, আইএস বা আল-কায়েদার
সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে, তা
এখনো পরিষ্কার নয় বলে
প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত