আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

        মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, এক সপ্তাহ পর জ্ঞান ফিরেছে ক্রিস্টা পাইকের

        ট্রাম্প রাশিয়ায় প্লেগ গবেষণাগারের কর্মীর মৃত্যু নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

মার্কিন অভিবাসীদের বৈধতা দিচ্ছেন বারাক ওবামা

মার্কিন অভিবাসীদের বৈধতা দিচ্ছেন বারাক ওবামা

মার্কিন অভিবাসীদের বৈধতা দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।খুব শিগগিরই তার নিবার্হী ক্ষমতা প্রয়োগ করে দেশটির অভিবাসী নীতি পরিবর্তন করতে যাচ্ছেন বলে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে। নিউ ইয়র্ক টাইমস ও ফক্স নিউজের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসীদের সন্তানরা নতুন এ পরিকল্পনায় নাগরিকত্ব পাবে। যুক্তরাষ্ট্রে বসবাসরত অনিবন্ধিত ৫০ লাখের বেশি অভিবাসী রয়েছে। তবে ওবামা ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন পার্লামেন্টের উভয়কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিরোধীদল রিপাবলিকান পার্টি। দলটি অভিবাসীদের ক্ষেত্রে কঠোর নীতি গ্রহণ করে থাকে। সম্প্রতি নিবন্ধন নেই এমন বৈধ অভিবাসীর সন্তানদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে ব্যাপক বিক্ষোভ করে অভিবাসীরা। কংগ্রেসের রিপাবলিকান সদস্যরা বলেছেন, এ রকম পদক্ষেপ প্রেসিডেন্ট ওবামা কর্র্তৃপক্ষের অধীনে। তবে পার্লামেন্টের স্পিকার ও রিপাবলিকান নেতা জন বোয়েনার সাংবাদিকদের জানান, এ রকম পদক্ষেপ নিলে প্রেসিডেন্টের সঙ্গে আমরা তীব্র লড়াই করব। দেশের অভিবাসী ব্যবস্থা উন্নতির উপায় খুঁজে বের করার জন্য প্রেসিডেন্ট ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের হবু নেতা মিচ ম্যাককোনেল। তিনি বলেন, ‘প্রেসিডেন্টকে আগে অনেকবার বলা হয়েছে, আজও বলছি- নির্বাহী ক্ষমতার মাধ্যমে অভিবাসী নীতি পরিবর্তন করা হলে এর স্থায়ী কোনো পরিবর্তন হবে না।’ তার এ অভিবাসী নীতিটি শুধু বিরোধী দলের বাধার মুখেই পড়েনি। খোদ নিজ দল ডেমোক্র্যাটিক পার্টির নেতারা এর বিরোধিতা করেছেন। আগামী ১১ ডিসেম্বর কংগ্রেসে বিলটি পাস করানোর পরই তা বাস্তবায়ন করার জন্য ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন দলটির কংগ্রেস নেতা হ্যারি রেইড। তবে কংগ্রেসে বিলটি পাস হওয়ার সম্ভাবনা কম। কারণ কংগ্রেসের (পার্লামেন্ট) উভয় কক্ষই বিরোধীদের নিয়ন্ত্রণে। আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকা, ইউরোপ থেকে প্রতিবছর হাজারো লোক অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে থাকে। ওবামা তাদের বৈধতা দিতে অনেক দিনে থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন। প্রেসিডেন্ট নির্বাচনে ওবামার জয়ী হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসীদের ভোট অনেক কাজে দিয়েছিল। আর মাত্র দুই বছর ক্ষমতায় রয়েছেন তিনি। আর এ সময়ের মধ্যে ওবামা তার নির্বাহী ক্ষমতা মাধ্যমে বিলটি আইনে রূপান্তরিত করবেন।

শেয়ার করুন

পাঠকের মতামত