আপডেট :

        ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন আবারও খারিজ

        অস্বাভাবিক জোয়ারে হান্টিংটন বিচে ১১৪ স্থাপনায় ক্ষয়ক্ষতি, আরও বন্যার আশঙ্কা শহর কর্তৃপক্ষের

        ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে টম জোন্সের চারটি কনসার্ট স্থগিত, ভক্তদের কাছে দুঃখ প্রকাশ

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

নিউইয়র্কে অভিবাসীদের আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নিউইয়র্কে অভিবাসীদের আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র ও বিশেষত নিউইয়র্কের প্রচলিত আইনে বৈধ কিংবা অবৈধ সবার সমান আইনি সহায়তা পাওয়ার অধিকার রয়েছে। এ জন্য সুনামের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস ও নাগরিকত্ব লাভের পথে আইনি সুবিধা জেনে নেওয়া উচিত বলে মনে করেন অভিবাসন আইনজীবীরা। গত শনিবার জ্যাকসন হাইটস জইুস সেন্টারে অভিবাসী আইন বিষয়ক এক সেমিনারে এমন অভিমত উঠে আসে।

নিউইয়র্কে দ্রুত বৃদ্ধি পাওয়া কমিউনিটি হিসেবে বাংলাদেশিরা বৈধভাবে বসবাস ও নাগরিকত্বে কোন কোন ধারার সুবিধা নিতে পারেন সে বিষয়ে আলোচনা করেন এটর্নী ব্যারি সিলভারজ।

তিনি বলেন, বাংলাদেশিরা এখন বিভিন্ন ক্যাটাগরির ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছেন। এদের সবাই যুক্তরাষ্ট্রে বৈধ এন্ট্রি’র জন্য বিশেষ সুবিধা নিতে পারেন। তবে সেটা হতে হবে আইনসম্মত ভাবে। তাই আইনি বিষয়গুলো যথাযথ ব্যবহারে অভিজ্ঞ আইনজীবী কিংবা ল’ফার্মের কাছে সহযোগিতা নিতে হবে।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট আইনজীবী ও কনসালট্যান্টদের আয়কর এবং ব্যবসায়িক সংক্রান্ত বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। এতে যুক্তরাষ্ট্রের আয়কর সংস্থা আইএরএস’র বিভিন্ন বিষয়ে সচেতানতামূলক চিত্র তুলে ধরেন বাংলাদেশি-আমেরিকান অভিজ্ঞ ট্যাক্স কনসালটেন্ট ইয়াকুব এ খান সিপিএ।

সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন’র নেতা ও এনওয়াইপিডি কর্মকর্তা সামছুল হক, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আবদুর রহীম হাওলাদার, মূলধারার আইনজীবীদের মধ্যে এটর্নী ক্যান সিলভারম্যান ও এটর্নী রবার্ট ক্রসিলিঙ্ক প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত