আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

নিউইয়র্কে ‘বাংলাদেশ সোসাইটি’র নির্বাচন সম্পন্ন

নিউইয়র্কে ‘বাংলাদেশ সোসাইটি’র নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নিউইয়র্কে ‘বাংলাদেশ সোসাইটি’র নির্বাচনে ‘কামাল-রুহুল’ প্যানেলের বিপুল বিজয় ঘটেছে। প্রচার সম্পাদক ও নির্বাহী সদস্যের একটি পদ ছাড়া সভাপতি ও সেক্রেটারিসহ ১৭ পদেই ‘কামাল-রুহুল’ প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। দিনভর অর্থাৎ সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ২৩ অক্টোবর রোববার দিবাগত গভীর রাতে নির্বাচন কমিশনের ফলাফলে এ তথ্য জানা যায়।

নিউইয়র্ক, নিউজার্সি এবং কানেকটিকাট অঙ্গরাজ্যের ৫ লক্ষাধিক বাংলাদেশীর প্রতিনিধিত্বকারি এই সোসাইটির ৪১ বছরের ইতিহাসে এবারই সর্বাধিকসংখ্যক ভোটার অংশ নেন এ নির্বাচনে। এ সংখ্যা ছিল ১৮ হাজার ৫৫১।  দুই প্যানেলে ৩৮ এবং সভাপতি পদে এক স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩৯ জনের ভোট প্রার্থনার কর্মকান্ডে গোটা কম্যুনিটি আবর্তিত হয়। ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টসহ কংগ্রেস ও সিনেটের নির্বাচন ঘিরে তেমন কোন প্রচার-তৎপরতা পরিলক্ষিত না হলেও বাংলাদেশ সোসাইটির এ নির্বাচন উপলক্ষে ব্যানার, পোস্টার আর প্রচারপত্রে সয়লাব হয় বাংলাদেশী অধ্যুষিত এলাকাসমূহ। গভীর রাত অবধি চলে নির্বাচনী সমাবেশ। ভোটের দিনও ৫টি কেন্দ্রের পার্শ্ববর্তী এলাকা রঙ্গিন সাজে সজ্জিত হয়। প্রার্থীদের সমর্থকরা প্যান্ডেল বানিয়ে সেখানে রীতিমত চা-পান আর সিগারেটের বহর নামিয়েছিলেন। দুপুর এবং রাতে পরিবেশন করা হয় বিরিয়ানি। পোস্টার আর ব্যানার লাগানো গাড়িতে ভোটারদের আনা হয় কেন্দ্রে। মোট ১১ হাজার ১৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন অর্থাৎ  ৬৫% এর বেশী ভোটার কেন্দ্রে এসেছিলেন। নির্বাচন কমিশনের অন্যতম সদস্য জামান তপন এ সংবাদদাতাকে জানান, উত্তেজনা ছিল দিনভরই, কিন্তু কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকলেই শান্তিপূর্ণ ভোট গ্রহণে ছিলেন অঙ্গিকারাবদ্ধ।

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস সংলগ্ন উডসাইডে ‘গুলশান টেরেস’ মিলনায়তনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের বিপুলসংখ্যক সমর্থক এবং কম্যুনিটির বিভিন্ন শ্রেণী ও পেশার বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ টিপু সুলতান ফলাফল ঘোষণা করেন।  ‘কামাল-রুহুল’ প্যানেলের বিজয়ীরা হলেন সভাপতি কামাল আহমেদ (৫ হাজার ৭৪৪ ভোট) এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী (৫ হাজার ৫৮৪ ভোট )। ‘কুনু-আজম’ প্যানেলের পরাজিত সভাপতি আজমল হোসেন কুনু পেয়েছেন (৪ হাজার ৭৫৪ ভোট)। স্বতস্ত্র সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারি ওসমান চৌধুরী পেয়েছেন ৩০৭ ভোট।
অপরদিকে সাধারণ সম্পাদক হিসেবে পরাজিত কাজী সাখাওয়াত হোসেন আজম পেয়েছেন ৪ হাজার ৯৭৩ ভোট। অর্থাৎ নির্বাচনে ভোট পড়ে প্যানেলভিত্তিক।

w3নির্বাচনের ফল ঘোষণার পরই বিজিত আজমল হোসেন কুনু বিজয়ী সভাপতি কামাল আহমেদকে ফুল দিয়ে বরণ করেন। উল্লেখ্য, দু’বছর আগের কমিটিতে সভাপতি ছিলেন এই কামাল আহমেদ। সে নির্বাচনে তাকে পরাজিত করে আজমল হোসেন কুনু সভাপতি হন। সেই কুনুকে এবার পরাজিত করলেন কামাল আহমেদ। আরো উল্লেখ্য, কামাল এবং কুনু সম্পর্কে মামা-ভাগ্নে। তাদের উভয়ের বাড়ী সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায়। অর্থাৎ নিউইয়র্ক অঞ্চলে প্রবাসীদের সর্বজনীন এ সংগঠনের নেতৃত্ব সিলেটিদের কব্জায় রয়েছে বেশ ক’বছর ধরেই। তবে এটি হচ্ছে দলমত নির্বিশেষে সকল প্রবাসীর প্রতিনিধত্বকারি সংগঠন এবং নির্বাচনে কখনোই আঞ্চলিকতা স্থান পায় না। তবে আগের দু’টার্মের নির্বাচনের মত এবারও বিজয় নির্দ্ধারণে এই সংগঠনের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এম আজিজের প্রভাব ব্যাপকভাবে পরিলক্ষিত হয়েছে।
ঘোষিত ফলাফল অনুযায়ী ‘কামাল-রুহুল’ প্যানেলের বিজয়ী প্রার্থীরা হলেন: সভাপতি- কামাল আহমেদ, সিনিয়র সহ সভাপতি- আব্দুর রহিম হাওলাদার, সহ সভাপতি- আ. খালেক খায়ের, সাধারণ সম্পাদক- মোহাম্মদ রুহুল আমিন সিদ্দীকি, কোষাধ্যক্ষ- মোহাম্মদ আলী, সহ সাধারণ সম্পাদক- সৈয়দ এমকে জামান, সাংগঠনিক সম্পাদক- আবুল কালাম ভুইয়া, সাংস্কৃতিক সম্পাদক- মনিকা রায়, সমাজ কল্যাণ সম্পাদক- নাদির এ আইয়ুব, সাহিত্য সম্পাদক- নাসির উদ্দীন আহমদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- মোহাম্মদ এম হোসেন, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক- আহসান হাবিব, এবং নির্বাহী সদস্য- মোহাম্মদ সাদি মিন্টু, আবুল কাসেম চৌধুরী, ফারহানা চৌধুরী, মোহাম্মদ আজাদ বাকির ও মাইনুদ্দীন মাহবুব।

‘কুনু-আজম’ প্যানেলের দুই বিজয় প্রার্থী হলেন প্রচার ও প্রকাশনা সম্পাদক- মোহাম্মদ রিজু এবং কার্যকরী পরিষদ সদস্য সরোয়ার খান বাবু।


এলএবাংলাটাইমস/এনওয়াই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত