আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

শূন্য রানে ৬ উইকেট নিয়ে অঞ্জলির বিশ্বরেকর্ড

শূন্য রানে ৬ উইকেট নিয়ে অঞ্জলির বিশ্বরেকর্ড


কোনো রান খরচ না করেই ৬ উইকেট শিকার করে বিশ্বরেকর্ড গড়লেন নেপালের নারী ক্রিকেটার অঞ্জলি চাঁদ। নেপালের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নেমেই ইতিহাস গড়লেন অঞ্জলি।

২.১ ওভার বল করে কোনো রান খরচ না করেই মালদ্বীপের ৬ উইকেট শিকার করেন অঞ্জলি। তার বোলিং তোপের মুখে পড়ে মাত্র ১৬ রানে অলআউট মালদ্বীপ।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে চীনের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে মালয়েশিয়ান নারী ক্রিকেটার মাস এলিসা ৪ ওভারে ৩ রানে ৬ উইকেট শিকার করেন।

তবে ছেলেদের ক্রিকেটে টি-টোয়েন্টিতে মাত্র ৭ রানে ৬ উইকেট শিকারের ইতিহাস গড়েন ভারতীয় ক্রিকেটার দীপক চাহার। তিনি গত মাসে বাংলাদেশের বিপক্ষে ভারতের নাগপুরে এই নজির স্থাপন করেন।

সোমবার নেপালের পোখারা রাঙ্গসালা স্টেডিয়ামে চলমান সাউথ এশিয়ান গেমসের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে চরম ব্যাটিং বিপর্যয়ে ১০.১ ওভরে ১৬ রানে অলআউট মালদ্বীপ। দলের ৯ জন ব্যাটসম্যান রানের খাত খুলার সুযোগ পাননি। ওপেনার হামজা নিওয়াজ করেন সর্বোচ্চ ৯ রান। এছাড়া উইকেটকিপার ব্যাটসম্যান হাফসা আব্দুল্লাহ করেন ৪ রান।

নেপালের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নেমে ইতিহাস গড়েন অঞ্জলি চাঁদ। তিনি ২.১ ওভারে কোনো রান খরচ না করেই ৬ উইকেট শিকার করেন।

টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৫ বল খেলেই ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় লাভ করে নেপাল। দলের জয়ে ৫ বলে তিনটি চারের সাহায্যে ১৩ রান করেন কাজল শ্রেষ্ঠা।

টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র ১৬ রানেই অলআউট মালদ্বীপ নারী ক্রিকেট দল। নারী ক্রিকেটে এর আগে দক্ষিণ আফ্রিকার দেশ রোয়ান্ডার বিপক্ষে চলতি বছরের জুনে ৯ ওভারে মাত্র ৬ রানে অলআউট হয়েছিল পশ্চিম আফ্রিকার দেশ মালি। জবাবে ৪ বল খেলে জয় নিশ্চিত করে রোয়ান্ডা।

তবে ছেলেদের ক্রিকেটে টি-টোয়েন্টিতে দলীয় সর্বনিম্ন রানের বাজে রেকর্ড গড়েছে তুর্কি। তারা চেক প্রজাতন্ত্রের বিপক্ষে চলতি বছরের আগস্টে ২১ রানে অলআউট হয়েছিল।

শেয়ার করুন

পাঠকের মতামত