আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

হেলিকপ্টার ভেঙে মৃত্যু হবে ব্রায়ান্টের, ৮ বছর আগের টুইটার পোস্ট!

হেলিকপ্টার ভেঙে মৃত্যু হবে ব্রায়ান্টের, ৮ বছর আগের টুইটার পোস্ট!

একি আসলেই কাকতালীয় নাকি অলৌকিক? আট বছর আগে কীভাবে কেউ বলে দিয়েছিলেন কোবে ব্রায়ান্টের মৃত্যু কিভাব হবে! গত ২৬ জানুয়ারি সকালে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেলেন বাস্কেটবলের কিংবদন্তি কোবে ব্রায়ান্ট।

ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের বিখ্যাত খেলোয়ার কোবে ব্রায়ান্ট ৪১ বছর বয়সে মারা গেলেন আকস্মিক দুর্ঘটনায়। কুয়াশায় ভরা ক্যালিফর্নিয়ার কালাবাসাসে তার হেলিকপ্টার ধাক্কা খায় পাহাড়ের চূড়ায়। ভেঙে পড়ে নীচে।
 
সঙ্গে ছিলেন ব্রায়ান্টের ১৩ বছরের মেয়ে জিয়ানা এবং আরও সাতজন। তাদের মধ্যে আরও দু’জন কিশোরী খেলোয়াড়ও ছিলেন। এই ঘটনায় খেলার দুনিয়ায় শোক নেমে এসেছে গত রবিবার সকাল থেকে।

কিন্তু এরপরই আচমকা সামনে এল আট বছর আগের টুইটারের একটি পোস্ট। ১৪ নভেম্বর ২০১২ সালে টুইটারে একটি পোস্ট করা হয়েছিল। সেই পোস্টে লেখা হয়েছিল, ‘কোবে ব্রায়ান্ট হেলিকপ্টার ভেঙে মারা যাবেন’। ব্রায়ান্টের মৃত্যুর পরে এই পোস্টটি সামনে উঠে আসায় নেটিজেনদের গা শিউরে উঠেছে। পোস্টটি দেখে এক একজনের এক একটি প্রশ্ন জেগেছে।

কীভাবে এমনটা হল? এটা কি নকল পোস্ট? টুইটারের কারসাজি? নাকি সত্যিই এরকমভাবে মিলে গিয়েছে দু’টো ঘটনা?
 
এসবের উত্তর নেটিজেনরাই একে অপরকে দিয়েছেন। একজন ব্যক্তি ব্যাখ্যা করে জানিয়েছেন, টুইটারে কোনও পোস্টের তারিখ কারসাজি করে পিছিয়ে দেওয়া যায় না। অত আগের একটি পোস্ট পরবর্তীকালে কোনওভাবে সম্পাদনাও করা যায় না। 

শেয়ার করুন

পাঠকের মতামত