আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

দেশে পৌঁছেছে বিশ্বকাপ জয়ী জুনিয়র টাইগাররা

দেশে পৌঁছেছে বিশ্বকাপ জয়ী জুনিয়র টাইগাররা


বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে পৌঁছেছেন আকবর আলীরা। বুধবার বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলকে বহনকারী উড়োজাহাজ।

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে সোমবার ভারতের যুব দলকে ৩ উইকেটে হারিয়ে দেশের ইতিহাসের প্রথম কোনো বিশ্বকাপ জয়ের ট্রফি উঁচিয়ে ধরেন টাইগার অধিনায়ক আকবর আলী।

টাইগার যুবারা বাংলাদেশ সময় মঙ্গলবার মধ্যরাতে দক্ষিণ আফ্রিকা থেকে দেশের বিমানে চাপেন। প্রায় ১২ ঘণ্টা বিমান ভ্রমণের পর তারা পৌঁছালেন।

বিশ্বজয়ী দলকে বরণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়েছে নানা প্রস্তুতি। শের-ই-বাংলা স্টেডিয়ামে করা হচ্ছে আলোকসজ্জা। প্রধান ফটকের সামনে ঝুলছে বিশাল আকৃতির ব্যানার। শরিফুল-সাকিবদের ছবির মাঝে বড় অক্ষরে লেখা- ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন।

বিমানবন্দর থেকে ক্রিকেটারদের সরাসরি নিয়ে আসা হচ্ছে বিসিবি কার্যালয়ে। সেখানে হবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। পরে একাডেমি ভবনের ডাইনিংয়ে ডিনারে অংশ নেবেন খেলোয়াড়-বিসিবি কর্মকর্তারা।

নিমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বজয় করে ফেরা সোনার ছেলেদের অভিভাবকদেরও। রাতে তাদের থাকার ব্যবস্থাও করেছে বিসিবি। রংপুর থেকে চলে এসেছেন অধিনায়ক আকবর আলীর বাবা-মা।

খেলোয়াড়রা যার যার গ্রামের বাড়ির পথে ছুটবেন বৃহস্পতিবার সকালে। যাদের এলাকায় বিমানবন্দর আছে তাদের জন্য বিমান টিকিট কেটে রেখেছে বিসিবি। বাকিরা যাবেন বাসে চড়ে। সেটিরও ব্যবস্থা করেছে বিসিবি। রাকিবুল হাসান খিলগাঁও ও প্রান্তিক নওরোজ নাবিল যাবেন উত্তরার বাসায়।

শেয়ার করুন

পাঠকের মতামত