আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

প্রেমিকাকে মাসিক ৮৭ লাখ টাকা হাত খরচ দেন রোনালদো!

প্রেমিকাকে মাসিক ৮৭ লাখ টাকা হাত খরচ দেন রোনালদো!

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াবিদদের তালিকায় একেবারে প্রথমে উচ্চারিত হয় যার নাম তিনি ক্রিস্টিয়ানো রোনালদো। তার জীবনে নারী সঙ্গের সংখ্যাটাও কম নয়। কিম কার্দাশিয়ান থেকে গেমা আটকিনসন। রোনালদোর জীবনে একের পর এক সুন্দরীরা এসেছেন। তবে এবার ফুটবলের এই মহাতারকা মজেছেন জর্জিনা রদ্রিগেজে। একসঙ্গে আছেন প্রায় ৫ বছর। সিদ্ধান্ত নিয়েছেন বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ারও।

রোনালদো-জর্জিনার প্রথম সন্তান অ্যালানা মার্টিনা। শুধু মার্টিনাকেই নয়, জর্জিনা মায়ের আদরেই বড় করছেন রোনালদোর অন্য তিন সন্তান ইভা, মাতেও এবং ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রকে। বাচ্চাদের নিয়ে সুখে-শান্তিতে থাকার জন্য নিজের হবু স্ত্রী জর্জিনাকে প্রতি মাসে প্রায় ৮০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৮৭ লাখ টাকার বেশি) হাত খরচ দিয়ে থাকেন রোনালদো। সম্প্রতি ইতালিয়ান প্রকাশনী কোররে ডেল স্পোর্টের প্রতিবেদনে বেরিয়ে এসেছে এ তথ্য।

উল্লেখ্য, মাদ্রিদ শহরে গুচির এক শো-রুমে রোনালদোকে প্রথম দেখেন জর্জিনা। তিনি সেখানের একজন সাধারণ কর্মী ছিলেন। রোনালদো কিছু একটা কিনতে এসেছিলেন। রোনালদোর সঙ্গে বেচাকেনা নিয়ে কথা বলবেন কী, গুচির কাউন্টারে তাকে দেখে ‘থ’ হয়ে গিয়েছিলেন জর্জিনা। প্রসঙ্গত, এর পরের গল্পটা সবারই জানা। রোনালদোকে আপন করে ঠিকই পেয়েছেন জর্জিনা।

শেয়ার করুন

পাঠকের মতামত