আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

বার্সার 'ড্রিম টিম'র সদস্য কার্লোস করোনায় আক্রান্ত

বার্সার 'ড্রিম টিম'র সদস্য কার্লোস করোনায় আক্রান্ত

হুয়ান কার্লোস/ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বার্সেলোনার সাবেক লেফট-ব্যাক হুয়ান কার্লোস। নব্বইয়ের দশকে কিংবদন্তি হুয়ান ক্রুইফের 'ড্রিম টিম'র অন্যতম সদস্য ছিলেন ৫৫ বছর বয়সী সাবেক এই ফুটবলার।

কিছুদিন আগে তার শরীরে করোনা ভাইরাস সংক্রমণের উপসর্গ দেখা দেয়। এরপর চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পর তার শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়। আপাতত চিকিৎসকের পরামর্শে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে আছেন তিনি।

করোনা ভাইরাস পজিটিভ হওয়ার কথা নিজেই নিশ্চিত করেছেন কার্লোস। স্প্যানিশ সংবাদমাধ্যম 'এল নর্তে দে কাস্তিয়া'কে তিনি জানান, শারীরিকভাবে তেমন অসুবিধা হচ্ছে না তার। তবে কয়েকদিন আগে জ্বর ও মাংসপেশিতে ব্যথা অনুভব করেছেন। কিন্তু এখন তার সমস্যা শুধুই একটি, আর তা হলো খাবারে অরুচি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, স্পেনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৭১০ এবং মৃত্যুর সংখ্যা ১০ হাজার ৯৩৫। আর সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৩০ হাজার ৩২৪ এবং মৃত্যুর সংখ্যা ৫৪ হাজার ২০৭।

এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত