আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

জার্মানির সবচেয়ে বড় স্টেডিয়াম এখন করোনার হাসপাতাল

জার্মানির সবচেয়ে বড় স্টেডিয়াম এখন করোনার হাসপাতাল

জার্মানির দ্য ওয়েস্টফালেন স্টেডিয়াম- ছবি : সংগৃহীত

মহামারী করোনাভাইরাসের কারণে স্থবির সব কর্মকাণ্ড। সব ধরনের খেলাধুলা থেকে হাত গুটিয়ে নিয়েছে বিশ্বের সব দেশ। যে কারণে দর্শকদের হইচইয়ে মেতে থাকা স্টেডিয়ামগুলো অনেকটা মরুভূমিতে পরিণত হয়েছে।

তবে করোনা পরিস্থিতিতে এসব স্টেডিয়ামকে কাজে লাগিয়েছে ইংল্যান্ড, ভারত এবং ফুটবলের দেশ ব্রাজিল। খেলা বন্ধে অকার্যকর হয়ে পড়া স্টেডিয়ামগুলোকে অস্থায়ী হাসপাতাল হিসাবে ব্যবহার করছেন তারা।

এবার সেই তালিকায় যুক্ত হলো করোনার প্রার্দুভাবে বিপর্যস্ত দেশ জার্মানি। দেশটির সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম ‘দ্য ওয়েস্টফালেন’কে করোনা হাসপাতালে পরিণত করা হয়েছে।

শনিবার থেকে ওই স্টেডিয়ামে করোনা রোগীদের চিকিৎসা দেয়া শুরু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন।

গণমাধ্যমটি জানায়, নতুন করে করোনা উপসর্গ দেখা দেয়া রোগীদের প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দ্য ওয়েস্টফালেস স্টেডিয়ামে পরীক্ষা করা হবে এবং যথাযথ চিকিৎসা দেয়া হবে।

‘দ্য ওয়েস্টফালেন’ স্টেডিয়ামটি মূলত বরুশিয়া ডর্টমুন্ডের মাঠ। একে ‘সিগন্যাল ইদুনা পার্ক’ বলা হয়।

করোনার জন্য স্টেডিয়ামটি ছেড়ে দেয়ার বিষয়ে শুক্রবার ডর্টমুন্ড ক্লাব আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে তারা লিখেছেন, শনিবার থেকে ফুটবল নয়; করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে ব্যবহৃত হবে সিগনাল ইদুনা পার্কের উত্তর পাশের গ্যালারি। এখানে করোনা উপসর্গ থাকা মানুষদের চিকিৎসা করা হবে।

প্রসঙ্গত, ইতালি, স্পেন ও ফ্রান্সের মতো জার্মানিতেও চলছে করোনার তাণ্ডব। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৯১ হাজার ১৫৯ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন জার্মানিতে। মারা গেছেন ১ হাজার ২৭৫ জন। সুস্থ হয়েছেন ২৪ হাজার ৫৭৫ জন।

এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত