আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে তুলবেন মুশফিক

প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে তুলবেন মুশফিক

২০১৩ সালে শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে বাংলাদেশ। গলে সিরিজের প্রথম টেস্টেই ইতিহাসের পাতায় নাম লেখান বাংলাদেশি ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ২০১৩ সালের ১১ মার্চ প্রথম টাইগার ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে দ্বিশতক হাঁকান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

যে ব্যাট দিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিলেন মুশফিক, জনগণের উপকার করতে সেই ব্যাট নিলামে তুলতে চলেছেন এই টাইগার ক্রিকেটার। মুশফিক ছাড়া আরও কয়েকজন টাইগার ক্রিকেটার নিলামে তুলতে চলেছেন তাদের ক্রিকেট সামগ্রী। এমন তথ্য জানিয়েছেন, মুশফিকের বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি নিবকো।

বাংলাদেশের করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। সময়ের সাথে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। মৃত্যুর মিছিলও হচ্ছে দীর্ঘ। এমন অবস্থায় করোনা প্রতিরোধে মানুষের বাইরে বেরুনোর উপর নিষেধাজ্ঞা রয়েছে। ফলে মধ্যম আয়ের দেশ বাংলাদেশের অনেক মানুষের রুটি-রোজগারে ঘটেছে বিঘ্ন। অনেকে হয়ে পড়েছেন কর্মহীন। এসব মানুষের সাহায্যার্থে এগিয়ে আসছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ইতিমধ্যে তারা ব্যক্তিগত উদ্যোগে, বিসিবির মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সম্প্রতি সাকিব সাহায্যের ক্ষেত্রটা বড় করতে দুদিন আগে এক পরামর্শে জানান, দুস্থ মানুষদের সাহায্যে ক্রিকেটাররা তাদের ব্যাট, জার্সি, ক্রিকেট সামগ্রী নিলামে তুলতে পারে।

আর এরপরেই মুশফিকের ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত। দুস্থ-অসহায় মানুষদের সাহায্যে করতে ব্যাট নিলামে তোলার বিষয়টি চূড়ান্ত করেছেন মুশফিক। নিজে কিছু সরাসরি না বললেও নিবকোর এক কর্মকর্তা বিষয়টি জানান।
 
তিনি বলেন,‘মুশফিকের ব্যাট নিলামে ওঠার সম্ভাবনা খুব বেশি। আমরা সেই চেষ্টা করছি। তবে এটা এখনও প্রাথমিক পর্যায়ে। শুধু মুশফিকই নন, আরও কয়েকজন ক্রিকেটার আছেন এখানে। তাদের সাথে আমাদের কথাবার্তা চূড়ান্ত। ই-কমার্স যারা করে, তাদের সাথে যুক্ত হয়ে আমরা এটা করতে চাচ্ছি।’

বাংলাদেশে এমন চিত্র এর আগে দেখা যায়নি। ফলে কোম্পানিটিও ব্যাটের ভিত্তিমূল্য ধার্য করবে নাকি ওপেন রাখবে তা নিয়ে দ্বিধাগ্রস্ত। তবে ব্যাটটি যেহেতু ইতিহাসের অংশ, তাই এর গাম্ভীর্য ধরে রাখতে একটা প্রত্যাশিত মূল্য নির্ধারণ করা হতেও পার।

ওই কর্মকর্তা আরও বলেন, ‘ভালো একটা সুযোগ পেলেই এই কার্যক্রম শুরু করব। মুশফিকের ব্যাটটির মূল্য প্রত্যাশিত না হলে ব্যাটটির গাম্ভীর্য থাকে না। এ কারণেই আমরা ভাবছি ওপেন প্রাইস থাকবে নাকি একটা প্রত্যাশিত মূল্য নির্ধারণ করে শুরু করবো। আমরা এখন এটা নিয়ে কাজ করছি। তবে আমরা যে নিলাম করতে যাচ্ছি, সেটা ফাইনাল।’

করোনা মোকাবিলায় কিছুদিন আগে নিজের বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে তোলেন ইংল্যান্ডের ক্রিকেটার জস বাটলার। উইকেটরক্ষক এই ব্যাটসম্যানের জার্সিটি ৬৫ হাজার পাউন্ডে বিক্রি হয়। বাংলাদেশি অর্থমূল্যে যা ৬৮ লাখ টাকার সমান।

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত