আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন ক্যাপ বিক্রি হলো সাড়ে ৪ লাখ ডলারে

ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন ক্যাপ বিক্রি হলো সাড়ে ৪ লাখ ডলারে

বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডমান। সম্প্রতি বিক্রি হয়েছে তার অভিষেক টেস্টের ব্যাগি গ্রিন ক্যাপ, যা বিক্রি হয় সাড়ে ৪ লাখ ডলারে। ক্যাপটি কিনেছেন ব্যবসায়ী পিটার ফ্রিডম্যান।

এর মধ্য দিয়ে ব্র্যাডম্যানের এই ক্যাপটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেট স্মারক হিসেবে বিক্রি হলো। সবচেয়ে বেশি দামে ক্রিকেট স্মারক বিক্রিতে এগিয়ে অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন।

এই বছরের শুরুতে ওয়ার্নের ব্যাগি গ্রিন ক্যাপটি বিক্রি হয়েছিল ১০ লাখ ৭ হাজার ৫০০ ডলারে। দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নিলামে পাওয়া ওই অর্থের পুরোটাই দান করেছিলেন ওয়ার্ন।

ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন ক্যাপ কেনার আগে এই বছরের শুরুতে চমক দেখিয়েছিলেন ফ্রিডম্যান। নিলামে নির্ভানার গিটারিস্ট ও ভোকাল কার্ট কোবেইনের গিটার ৯০ লাখ ডলারে কিনেছিলেন তিনি। ব্র্যাডম্যানের ক্যাপটি অস্ট্রেলিয়া জুড়ে প্রর্দশনের পরিকল্পনা রয়েছে ফ্রিডম্যানের।

নিলামে ব্যাগি গ্রিন ক্যাপ পেয়ে ফ্রিডম্যান বলেন, ‘স্যার ডন ব্র্যাডম্যান ক্রিকেটের কিংবদিন্ত। তিনি কেবল ক্রীড়া ক্ষেত্রে আমাদের অন্যতম বড় প্রতিভাই নন। বরং সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদ, অস্ট্রেলিয়ার বড় আইকন।’

এবারের আগে ২০০৩ সালে ব্র্যাডম্যানের ১৯৪৮ অ্যাশেজের ব্যাগি গ্রিন ক্যাপটি নিলামে বিক্রি হয়েছিল ৪ লাখ ২৫ হাজার ডলারে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত