আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

নিউজিল্যান্ডে মুক্ত বাতাসে টাইগাররা

নিউজিল্যান্ডে মুক্ত বাতাসে টাইগাররা

গত বুধবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পা রাখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ক্রাইস্টচার্চে পৌঁছে প্রথম দুদিন একেবারে রুমবন্দি ছিলেন ক্রিকেটাররা। এমনকি একজনের সঙ্গে আরেকজনের দেখা করাও মানা ছিল। অবশেষে ৪৮ ঘণ্টা পর এই মুক্ত বাতাসে নামার সুযোগ পেলেন তামিম-তাসকিনরা। সফরে গিয়ে আজ শুক্রবার প্রথমবারের মতো হোটেল রুমের বাইরে বের হওয়ার সুযোগ পেয়েছেন ক্রিকেটারেরা।

নিউজিল্যান্ড সফরে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ২০ মার্চ থেকে শুরু হয়ে যা চলবে ১ এপ্রিল পর্যন্ত। এই ছোট সূচির জন্য বাংলাদেশকে থাকতে হচ্ছে প্রায় দেড় মাসের মতো। নভেল করোনাভাইরাসের কারণে এ কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে।

ক্রাইস্টচার্চে বাংলাদেশ দলের বর্তমান ঠিকানা ‘শ্যাডো বাই পার্ক হোটেল’। প্রথম দুদিন ক্রিকেটাররা যে যার রুমেই বন্দি ছিলেন। করোনার পরীক্ষা করে সবার নেগেটিভ আসায় আজ থেকে ৩০-৪০ মিনিট করে হাঁটার সুযোগ দেওয়া হয়েছে। দেখা করতে পেরেছেন একে অন্যের সঙ্গে। যদিও দুই মিটার করে দূরত্ব মানতে হয়েছে। পুরোপুরি মুক্তভাবে চলাফেরা করতে অপেক্ষা করতে হবে আরও ১২ দিন।

আগামী ২০ মার্চ থেকে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের লড়াই। সিরিজের পরের দুই ওয়ানডে হবে ২৩ ও ২৬ মার্চ। কয়েকদিন আগে নিউজিল্যান্ড সফরের সূচিতে কিছুটা বদল এনেছিল স্বাগতিক ক্রিকেট বোর্ড। তবে সূচি বদলালেও আগের ভেন্যুতেই হবে খেলা। সিরিজের প্রথম ওয়ানডে হবে ডানেডিনে, দ্বিতীয়টি হবে ক্রাইস্টচার্চে আর শেষটি হবে ওয়েলিংটনে।

এই ক্রাইস্টচার্চেই সবশেষ নিউজিল্যান্ড সফরে খেলার কথা ছিল বাংলাদেশের। ওই টেস্টের আগে ক্রাইস্টচার্চের একটি মসজিদে হামলা হলে টেস্ট সিরিজের মাঝপথে দেশে ফিরে আসে বাংলাদেশ দল।

আসন্ন সফরে আগামী ২৮ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের পরের দুটি টি-টোয়েন্টি হবে ৩০ মার্চ ও ১ এপ্রিল। প্রথম ম্যাচটি হবে হ্যামিল্টনে, দ্বিতীয়টি নেপিয়ারে, শেষটি অকল্যান্ডে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত