আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

আফ্রিদির জামাই হচ্ছেন আফ্রিদি

আফ্রিদির জামাই হচ্ছেন আফ্রিদি

পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদির মেয়ে জামাই হতে যাচ্ছেন তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি। আফ্রিদির বড় মেয়ের সঙ্গে বাগদান হতে যাচ্ছে তরুণ এই পেসারের। পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমে এমনই খবর প্রকাশিত হয়েছে।

মূলত এই বিষয়টি আলোচনায় নিয়ে আসেন ইহতিশাম উল হক নামের এক সাংবাদিক। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের ভেরিফায়ের অ্যাকাউন্টে এ বিষয়ে তিনি লিখেন, ‘দুই পরিবারের অনুমতিক্রমে বিষয়টি পরিস্কার করতে চাই যে শহীদ আফ্রিদির মেয়ের সঙ্গে শাহীন শাহ আফ্রিদির বাগদানের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। উভয় পরিবার এ বিষয়ে রাজি হয়েছে। আগামী দুই বছরের মধ্যে আফ্রিদির মেয়ের পড়াশুনা শেষ হওয়ার পর পর বাগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।’

জানা যায়, শাহীন শাহ আফ্রিদির বাবা আয়াজ খান সম্প্রতি তার ছেলের সঙ্গে আফ্রিদির মেয়ের বিয়ের ব্যাপারে প্রস্তাব পাঠান এবং সেটিতে রাজি হয় শহীদ আফ্রিদির পরিবারও। তবে, তাদের শর্ত একটাই— বাগদানের আগে তাদের মেয়ের পড়াশুনা শেষ হতে হবে।

শহীদ আফ্রিদির পাঁচ মেয়ে। তারা হলেন- আকসা আফ্রিদি, আনশা আফ্রিদি, আজওয়া আফ্রিদি, আসমারা আফ্রিদি ও আরওয়া আফ্রিদি । আকসা হচ্ছেন তার বড় মেয়ে। তার বর্তমান বয়স ২০ বছর। তার সঙ্গেই শাহীন শাহ আফ্রিদির বাগদান হবে। শাহীন শাহ আফ্রিদির বয়সও ২০।

উল্লেখ্য, ২০১৮ সালের এপ্রিলে পাকিস্তানের হয়ে শাহীন শাহ আফ্রিদির আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। একই বছরের ডিসেম্বরে হয় টেস্ট অভিষেক। অল্প সময়ে তরুণ এই পেসার বেশ সুনাম কুড়িয়েছেন তার পারফরম্যান্স দিয়ে। সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ছুঁয়েছেন ১০০ উইকেট শিকারের মাইলফলক।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত