আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

‘একজন বিশ্বমানের ক্রিকেটার কালীপূজায় নাকি মসজিদে যাবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার’

‘একজন বিশ্বমানের ক্রিকেটার কালীপূজায় নাকি মসজিদে যাবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার’

ফেসবুক লাইভে এসে রামদা হাতে সাকিবকে খুনের হুমকি দিয়েছিলেন মহসীন তালুকদার নামের এক ব্যক্তি। কারণটি সবারই জানা। কলকাতায় কয়েকমাস আগে কালীপূজার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সাকিব আল হাসান আর তাতেই ক্ষেপে গিয়ে তিনি ওই হুমকি দেন।

এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন মহসীন। অবশেষে তাকে গ্রেফতার করে পুলিশ।  আজ মঙ্গলবার সেই মহসীনের জামিন আবেদনের শুনানি হয়েছে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে।
শুনানিতে আদালত বলেছেন, ‘একজন বিশ্বমানের ক্রিকেটার কালীপূজায় নাকি মসজিদে যাবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এ জন্য কেউ তাকে হত্যার হুমকি দিতে পারে না।’

২০২০ সালের ১২ নভেম্বর কলকাতায় একটি কালীপূজার অনুষ্ঠানে গিয়েছিলেন সাকিব আল হাসান। এরপর খবর বের হয় তিনি পূজা উদ্বোধন করেছেন।কিন্তু পরে সাকিব ও আয়োজকেরা তা অস্বীকার করেন। এরপর ১৫ নভেম্বর রাত ১২টা ৭ মিনিটে ফেসবুক লাইভে এসে চাপাতি দেখিয়ে সাকিবকে গলাকেটে হত্যার হুমকি দেয় মহসীন তালুকদার। মহসীন তালুকদার সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের তালুকদার পাড়া গ্রামের আজাদ বক্সের ছেলে। বিপদ বুঝে ১৬ নভেম্বর মহসীন লাইভে এসে ক্ষমা চান। এ দিনই সাকিব ইউটিউবে ভিডিও প্রকাশ করে কালীপূজায় যাওয়ার জন্য ‘ক্ষমা চান’ এবং নিজেকে সাচ্চা মুসলিম দাবি করেন।

অপরদিকে নেটিজেনদের তীব্র প্রতিক্রিয়ার মুখে ১৭ নভেম্বর মহসীন তালুকদারকে গ্রেফতার করে পুলিশ। 

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত