আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

করোনায় আক্রান্ত বাংলাদেশি দুই ক্রিকেটার

করোনায় আক্রান্ত বাংলাদেশি দুই ক্রিকেটার

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের তারকার ক্রিকেটার ইমরুল কায়েস ও ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত পারফরমার তুষার ইমরান।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী।  

টি-টোয়েন্টি সংস্করণে ঢাকা প্রিমিয়ার লিগ খেলাকে সামনে রেখে শুক্রবার দ্বিতীয়বারের মতো খেলোয়াড়দের করোনা পরীক্ষা করা হয়। সেখানে করোনা পজিটিভ হয়েছেন এ দুই খেলোয়াড়।

এবারের ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলবেন ইমরুল কায়েস ও ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলবেন তুষার ইমরান।

জানা গেছে, গতকালের করোনা পরীক্ষায় এই দুই ক্রিকেটার ছাড়াও আরও তিনজন ক্লাব কর্মকর্তা করোনা পজিটিভ হয়েছেন।

গত ২৬ মে প্রথম করোনা পরীক্ষায় ক্রিকেটার ও ক্লাব কর্মকর্তাসহ মোট নয়জন করোনা পজিটিভ হন। যাদের প্রত্যেকেই এখন করোনামুক্ত।

এ বিষয়ে বিসিবি চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘প্রথম পরীক্ষায় যারা পজিটিভ হয়েছেন, তাদের সবাই পরের পরীক্ষায় নেগেটিভ। কাল নতুন করে পজিটিভ এসেছে কয়েকজনের। তাদের আজ আবার পরীক্ষা হবে।’

আগামী ৩১ মে থেকে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ  মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও বিকেএসপির দুটি মাঠে প্রতিদিন ছয়টি করে ম্যাচ হবে।

তাই শ্রীলংকা সিরিজ শেষ করে পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য মাত্র এক দিন সময় পাচ্ছেন তামিম ইকবালসহ জাতীয় দলের খেলোয়াড়রা। তাদের করোনা পরীক্ষা করিয়ে ফল নিশ্চিত করে জৈব সুরক্ষা বলয়ে নেওয়া হবে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত