আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

‌লাল কার্ড আর ৩২ ফাউল, ব্রাজিলকে রুখে দিল ইকুয়েডর

‌লাল কার্ড আর ৩২ ফাউল, ব্রাজিলকে রুখে দিল ইকুয়েডর

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে লা কাসাব্লাঙ্কায় ব্রাজিলকে রুখে দিয়েছে ইকুয়েডর। ৩২ ফাউলের ম্যাচটি ১-১ গোল সমতায় শেষ হয়। ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন ক্যাসেমিরো।

বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে সমতায় ফিরতে বেশ বেগ পেতে হয় ইকুয়েডরকে। ম্যাচের ৭৫তম মিনিটে তরেসের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।

ব্রাজিল ও ইকুয়েডরের ম্যাচটি যেন ছিল মার্শাল আট। ম্যাচের প্রথমার্ধেই তিনবার লাল কার্ড উচিয়ে ধরেন ম্যাচ রেফারি। যদিও ভিআর চেকে একটি যায় বাতিলের খাতায়।

পুরো ম্যাচে ফাউলের সংখ্যা ছিল ৩২টি। বল দখলে এগিয়ে থাকা ব্রাজিল গোলের জন্য শট নেয় ১২টি, যার ৬টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ইকুয়েডরের ১০টি শটের একটি ছিল লক্ষ্যে।

লা কাসাব্লাঙ্কায় ম্যাচের শুরু থেকেই ব্রাজিলের রক্ষণভাগে একের পর এক আক্রমণ করতে থাকে ইকুয়েডর। তবে এরপরই আক্রমণে আধিপত্য বিস্তার করে ব্রাজিল। ম্যাচের ষষ্ঠ মিনিটে প্রতি আক্রমণে গিয়ে গোলের দেখা পায় ক্যাসেমিরোরা। কর্নার থেকে ভিনিসিউসের বাড়ানো শট ইকুয়েডরের রক্ষণভাগের ব্যর্থতায় বল চলে যায় ডি বক্সে থাকা ক্যাসেমিরোর কাছে। গোলরক্ষক প্রতিহত করার চেষ্টা করেও ব্যর্থ হন। তবে ইকুয়েডর বড় ধাক্কাটি খায় ম্যাচের ১৩তম মিনিটে। মাথেউস কুনহাকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দলটির গোলরক্ষক ডমিনগেজ।

এর পর ব্রাজিলের এমারসন দ্বিতীয় হলুদ কার্ড দেখলে দুই দলের মধ্যে ভারসম্য ফিরে আসে।

তবে তখনো শেষ হয়নি ম্যাচের নাটক। বল সেভ করতে গিয়ে অ্যালিসন ফাউল করে বসেন। সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখান ম্যাচ রেফারি। যদিও ভিআর চেকে দেখা যায়, তিনি ইচ্ছা করে ফাউলটি করেননি। পরে সিদ্ধান্ত পরিবর্তন করে তাকে হলুদ কার্ড দেখানো হয়।

ম্যাচের ৩৩তম মিনিটে কৌতিনিয়োকে তুলে দানি আলভেসকে নামান কোচ তিতে। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যেতে হয় ব্রাজিলকে।

ম্যাচের ৪৯তম মিনিটে সমতায় ফিরেছিল স্বাগতিকরা। তবে এসত্রাদার জালে জড়ানো বলটি অফসাইডের কারণে বাতিল হয়। ম্যাচের ৫৫তম মিনিটে পিছিয়ে যেত পারতো ব্রাজিল। বল নিয়ে ব্রাজিলের ডি বক্সে ঢুকে পড়া এস্তোপিনান ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ভিআর চেকে পরে অবশ্য সিদ্ধান্ত পরিবর্তন করেন ম্যাচ রেফারি।

ম্যাচের ৭৫ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। কর্নার থেকে গনজালো প্লাটার বাড়ানো শট হেডের সাহায্যে জালে জড়ান ফেলিক্স তরেস। অ্যালিসন বাঁ দিকে ঝাপিয়ে পড়েও বলের নাগাল পাননি।

প্রথমার্ধের মত ফের নাটকীয়তা ঘটে ম্যাচের যোগ করা সময়ে। ডি বক্সে বল সেভ করতে গিয়ে প্রতিপক্ষের গায়ে লাগলে ফাউল ঘোষণা করে রেফারি অ্যালিসনকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান। পরে অবশ্য ভিআর চেকে রক্ষা পায় ব্রাজিল।

১৪ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে কনমেবল থেকে সবার শীর্ষে ব্রাজিল। চিলির বিপক্ষে মাঠে নামার আগে ১৩ ম্যাচে ৮ জয় ও ৫ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার অবস্থান টেবিলের দুইয়ে। ১৫ ম্যাচে ৭ জয় ও ৩ ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে তিনে আছে ইকুয়েডর।

২০১৫ সালের অক্টোবরে সান্তিয়াগোতে সবশেষ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হারের মুখ দেখেছিল ব্রাজিল। এরপর সময় গড়িয়ে ব্রাজিলের জয়যাত্রায় ফাটল ধরাতে পারেনি কেউ। বাছাইয়ে ৩০ ম্যাচ অপরাজিত সেলেসাওরা।

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত