আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

অনবরত বায়ু ত্যাগে দল থেকে বাদ ব্রাজিলের ফুটবলার!

অনবরত বায়ু ত্যাগে দল থেকে বাদ ব্রাজিলের ফুটবলার!

খেলোয়াড়দের দল থেকে বাদ পড়া স্বাভাবিক ব্যাপার। চোট থেকে শুরু করে ফর্ম হারিয়ে ফেলা কিংবা শৃঙ্খলাজনিত কারণে দল থেকে বাদ পড়তে পারেন যেকোনো খেলোয়াড়।

তবে এবার অদ্ভুত কাণ্ডের জেরে ছিটকে গেছেন মার্সেলো আন্তোনিও গেদেস ফিলহো। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের দল থেকে বাদ পড়ার কারণ রীতিমতো হাস্যরসের জন্ম দিয়েছে।

ড্রেসিংরুমে ক্রমাগত বায়ুত্যাগ ও কোচ-কর্মকর্তাদের সামনে হাসতে থাকায় ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁ থেকে বাদ পড়েছেন মার্সেলো। ৩৪ বছর বয়সী ডিফেন্ডারকে সরিয়ে দিয়েছেন লিওঁ কোচ পিটার বোস।

জনপ্রিয় ক্রীড়া ওয়েবসাইট ইএসপিএনের খবর, ড্রেসিংরুমে অনবরত বায়ুত্যাগ করতেন মার্সেলো। জোরে শব্দ আর দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন সবাই। এ নিয়ে কিছু বললে কোচ-কর্মকর্তাদের সামনেই খিলখিলিয়ে হাসতেন তিনি। যে কারণে অঁজের বিপক্ষে ম্যাচের পর বাদ দেওয়া হয় তাঁকে।

গত বছরের আগস্টেও আরেক কাণ্ড করে বসেন মার্সেলো। ম্যাচ হারের পর দলকে উজ্জীবিত করতে ড্রেসিং রুমে কথা বলছিলেন লিওঁর অধিনায়ক লিও দুবো। কোচ পিটার বোস ও ক্রীড়া পরিচালক জুনিনহোও সেখানে ছিলেন। তাঁদের সমানেই অট্টহাসিতে ফেটে পড়েন মার্সেলো।

এ ধরনের বিচিত্র আচরণে মার্সেলোর সঙ্গে চুক্তি বাতিল করে ফ্রান্সের অন্যতম সফল ক্লাব লিওঁ। পরে আরেক ফরাসি ক্লাব বোর্দোয় যোগ দেন তিনি। আগামী মৌসুম থেকে নতুন দলের হয়ে খেলতে দেখা যাবে তাঁকে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত