লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা
সুয়ারেজকে বিদায় বলে দিলো আতলেটিকো
বার্সেলোনায় থাকাকালীন সম্ভবত ক্যারিয়ারের সেরা সময়টা কাটিয়েছেন লুইস সুয়ারেজ। লিওনেল মেসির সঙ্গে তার সম্পর্কটা দারুণ। সেটা মাঠের খেলাতেও ফুটে উঠতো। এতে বার্সাও দল হিসেবে ব্যাপক সাফল্য পায়। তবে সবই এখন অতীত। কাতালুনিয়ান ক্লাবটিতে সঠিক সম্মান না পেয়ে দুই বছর আগেই আতলেটিকো মাদ্রিদে পাড়ি জমান সুয়ারেজ। গত মৌসুমে সামনে থেকে নেতৃত্ব দিয়ে শিরোপা জেতাতেও বড় ভূমিকা রাখেন।
গত মৌসুমে ২১ গোল করেছিলেন। কিন্তু এবার নামের প্রতি সুবিচার করতে পারেননি সুয়ারেজ। আতলেটিকোও শিরোপা ধরে রাখতে পারেনি। তাই এবার উরুগুয়াইন ফরোয়ার্ডকে বিদায় বলে দিলো আতলেটিকো মাদ্রিদ। গতরাতে ক্লাবটির হয়ে সেভিয়ার বিপক্ষে নিজের শেষ ম্যাচও খেলে ফেলেছেন সুয়ারেজ।
দিয়েগো সিমিওনের দলে এখন তারকার ছড়াছড়ি। আঁতোয়া গ্রিজমান, ব্রাজিলিয়ান ম্যাতিউস কুনিয়া ও আর্জেন্টাইন আনহেল কোরেয়ার সঙ্গে পর্তুগিজ তরুণ জোয়াও ফেলিক্স। এই চারজনের কারণে এবারের মৌসুমের বেশিরভাগ সময়ই সাইড বেঞ্চে বসে থাকতে হয়েছে সুয়ারেজকে। তবু, যে কয়টি ম্যাচ সুযোগ পেয়েছেন তাতে করেছেন ১১ট গোল। খুব একটা খারাপও বলা যাবে না। কিন্তু সেটা যে যথেষ্ট মনে করেনি ক্লাবটি। তাই হয়তো সুয়ারেজকে নতুন চুক্তির প্রস্তাব দেয়নি তারা।
এলএবাংলাটাইমস/এলআরটি/এস
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
News Desk
শেয়ার করুন