আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

সৌদি ক্লাবের ২৮৯০ কোটির প্রস্তাব ফিরিয়ে দিলেন রোনালদো!

সৌদি ক্লাবের ২৮৯০ কোটির প্রস্তাব ফিরিয়ে দিলেন রোনালদো!

ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাবে আর মন বসছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। কিন্তু তাই বলে শুধু পয়সার পেছনে যেতে নারাজ তিনি। পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে পেতে মোটা অঙ্কের লোভনীয় প্রস্তাব দিয়েছিল সৌদি আরবের একটি ক্লাব। কিন্তু সেই প্রস্তাবে মত নেই ম্যানচেস্টার ইউনাইটেডের এই বিশ্বসেরা তারকার। আপাতত ইউরোপের বাইরে যাওয়ার ইচ্ছা নেই রোনালদোর।

খেলাধুলাভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদনে জানানো হয়েছে এ খবর। সৌদির একটি ক্লাব রোনালদোকে পেতে ৩০ মিলিয়ন ইউরো দিতে রাজি। পাশাপাশি দুই বছরে বেতন হিসেবে রোনালদো পেতেন ২৭৫ মিলিয়ন ইউরো। সব মিলিয়ে বাংলাদেশী মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ২৮৮৯ ২৮০০ কোটি টাকা। এই প্রস্তাবে সাড়া দিলে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড় হতে পারতেন রোনালদো।

কিন্তু তার লক্ষ্য মূলত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলে এমন কোনো ক্লাবে যোগ দেয়া। যদিও সে পথে কোনো অগ্রগতি হয়নি সিআরসেভেনের। এরই মধ্যে রোনালদোকে কেনার দৌড় থেকে সরে দাঁড়িয়েছে চেলসি। প্যারিস সেইন্ট জার্মেইও জানিয়েছে, তারা রোনালদোকে কিনতে আগ্রহী নয়।

এখন শুধু গুঞ্জন রয়েছে বায়ার্ন মিউনিখ ও অ্যাটলেটিকো মাদ্রিদের ব্যাপারে। যদিও ম্যানচেস্টার ইউনাইটেডের হেড কোচ এরিক টেন হাগ সরাসরিই বলে দিয়েছেন, বিক্রি করা হবে না রোনালদোকে। নতুন মৌসুমে ইউনাইটেডের পরিকল্পনায় ভালোভাবেই আছেন রোনালদো। কিন্তু তিনি নিজে মন থেকে একেবারেই থাকতে চাইছেন না ওল্ড ট্রাফোর্ডে। মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি রোনালদোর ডিল বড় কোনো ক্লাবে ফাইনাল হয়ে যেতে পারে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত