আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারল না আফগানরা

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারল না আফগানরা

পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছিল আফগানিস্তান। তাই শেষ ম্যাচ জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলার সুযোগ ছিল আফগানদের। তবে ব্যাটে-বলে জ্বলে উঠে রশিদ-নবীদের হারিয়ে হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কা এড়াল পাকিস্তান। শারজাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানের ১৮২ রানের জবাবে আফগানিস্তান করে মাত্র ১১৬ রান। পাকিস্তানের জয় ৬৬ রানের।

টস হেরে ব্যাটিংয়ে নেমে সাইম আইয়ুবের ৪০ বলে ৪৯, ইফতিখার আহমেদের ২৫ বলে ৩১, আব্দুল্লাহ শফিকের ১৩ বলে ২৩ ও শাদাব খানের ১৭ বলে ২৮ রানের সুবাদে সম্মানজনক স্কোর করে পাকিস্তান। আফগানিস্তানের বোলারদের মধ্যে মুজিব-উল-হক ২৮ রানে ২টি উইকেট লাভ করেন। এছাড়া, ফজল হক ফারুকি, মোহাম্মাদ নবী, ফরিদ আহমেদ, রশিদ খান ও করিম জানাত ১টি করে উইকেট পান।

রান তাড়ায় রহমানউল্লাহ গুরবাজ ও সেদিকউল্লাহ উদ্বোধনী জুটিতে তুলে ফেলেন ৩৫ রান। এরপর দ্রুত ৩ উইকেট হারায় আফগানিস্তান। গুরবাজ ১১ বলে করেন ১৮। অভিষিক্ত সেদিকউল্লাহ ১১ রান করতে খেলেন ১৯ বল। ইব্রাহিম জাদরান যেতে পারেননি দুই অঙ্কে। পরবর্তীতে মোহাম্মদ নবি ও উসমান ঘানি দলকে খাদের কিনারা থেকে তুলে আনার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ওভারের আগেই ১১৬ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।

এদিন ৪ ওভার হাত ঘুরিয়ে ১৩ রান খরচে ৩ উইকেট পান শাদাব খান। ফলে ম্যাচসেরার পুরস্কারও ওঠে পাকিস্তান অধিনায়কের হাতে। তাছাড়াও ইহসানুল্লাহ ৩টি উইকেট শিকার করেন।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত