আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ব্রাজিলে নয়, রিয়ালেই থাকতে চান আনচেলত্তি

ব্রাজিলে নয়, রিয়ালেই থাকতে চান আনচেলত্তি

বিশ্বকাপ শেষ হয়েছে তিন মাস পেরিয়ে গেছে। তিতে সরে দাঁড়ানোর পর থেকেই ঝুলে আছে ব্রাজিলের নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া। এই সময় কোচ খুঁজে হয়রান ব্রাজিল। শুরুতে তাদের পছন্দের তালিকায় ছিলেন জিনেদিন জিদান। কিন্তু তিনি না বলায় কার্লো আনচেলত্তিকে প্রস্তাব দেয়। তিনিও ইতিবাচক সাড়া দেননি। যেটি এতদিন গুঞ্জন হিসেবে থাকলেও এবার সামনে এসেছে।

গতকাল নিজ মুখেই তেমনটা স্বীকার করে নেন রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ আনচেলত্তি, 'এটা সত্য যে, ব্রাজিল আমাকে কোচ করতে চাইছে। এটা একটা দারুণ সম্ভাবনা, যেটা নিয়ে আমি নিজেও রোমাঞ্চিত।'

তবে একেবারে ব্রাজিল সমর্থকদের হতাশ করেননি আনচেলত্তি। রিয়ালের সঙ্গে আনচেলত্তির চুক্তি আছে ২০২৪ সালের জুন পর্যন্ত। ২০২১ সালের জুনে দ্বিতীয় মেয়াদে মাদ্রিদের দলটির দায়িত্ব নেন তিনি। গত মৌসুমে তার কোচিংয়ে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপ শিরোপা জেতে দলটি। এরপর কী হয়, সেটা কে জানে? তবে এর আগেও যদি তাকে ছেড়ে দেয় রিয়াল, তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

যে কারণে ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি আনচেলত্তি, 'যার যা খুশি বলতে পারে, কিন্তু এটা সময়ের বাস্তবতা। আমি তাদের বলে দিয়েছে, আমি রিয়ালের সঙ্গে চুক্তিতে আছি এবং এটাকে আমি সম্মান করি। দেখুন ভবিষ্যতে কী হবে, সেটা কেউ বলতে পারবে না।'



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত