আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

আইপিএলে না যাওয়াকে পারিবারিক কারণ বললেন সাকিব

আইপিএলে না যাওয়াকে পারিবারিক কারণ বললেন সাকিব

সাকিব আল হাসানের কাছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ঘরের মতো। আইপিএল ক্যারিয়ারের শুরুতে কেকেআরে খেলেছেন তিনি। দলটির হয়ে শিরোপাও জিতেছেন। এবার আবার কেকেআরের জার্সিতে খেলার সুযোগ ছিল তার।

কিন্তু আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সাকিব। কেকেআর কিংবা সাকিবের পক্ষ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণ উল্লেখ করা না হলেও জানা গিয়েছিল, বাংলাদেশ জাতীয় দলের খেলা থাকায় ও পারিবারিক প্রয়োজনে এবারের আসরে খেলবেন না তিনি।

যদিও বিসিবির থেকে পুরো আইপিএলের জন্য ছাড়পত্র না পাওয়ায় তার আইপিএল খেলা হচ্ছে না বলে জানা গেছে। সাকিব এবং কেকেআরের পক্ষ থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট কিংবা মে মাসের আয়ারল্যান্ড সিরিজ থেকে ছুটি চাওয়া হয়েছিল। সেটাও অনুমোদন করেনি বিসিবি।

কেকেআর ফ্র্যাঞ্জাইজি তাই সাকিবকে তার জায়গায় পুরো মৌসুমের জন্য পাওয়া যায় এমন কাউকে নেওয়ার প্রস্তাব দিয়েছিল। ওই প্রস্তাবে সম্মত হয়ে চুক্তি প্রত্যাহার করেছেন বাংলাদেশ টেস্ট ও টি-২০ দলের অধিনায়ক। তবে শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে আইপিএলে না যাওয়ার পেছনে শুধু পারিবারিক কারণকে সামনে আনলেন তিনি।

সাকিব বলেছেন, ‘আইপিএলে খেলতে না যাওয়ার কারণে মন খারাপ না। খেলতে পারলে ভালো লাগতো, ভারতে বিশ্বকাপ আছে, আইপিএল সেজন্য ভালো একটা সুযোগ ছিল। কিন্তু ফ্যামিলি ইমার্জেন্সি আছে, কিছু করার নেই।’ ফ্যামিলি ইমার্জেন্সিই একমাত্র কারণ কিনা এমন প্রশ্নে একই উত্তর দেন তিনি।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত