আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

এশিয়া কাপ ও বিশ্বকাপ ‘বয়কট’ করবে পাকিস্তান!

এশিয়া কাপ ও বিশ্বকাপ ‘বয়কট’ করবে পাকিস্তান!

ছবি: এলএবাংলাটাইমস

২০২৩ সালে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ক্রিকেট ও ওয়ানডে বিশ্বকাপ। আর এই দুই বড় ইভেন্ট বয়কট করতে প্রস্তুত পাকিস্তান। সোমবার (১০ এপ্রিল) পাকিস্তানের এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ম্যানেজমেন্ট কমিটির সভাপতি নাজাম শেঠি।

এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ বয়কট করলে যে ৩ মিলিয়ন ডলার ক্ষতি হবে সেটার জন্যও প্রস্তুত পিসিবি। নামাজ শেঠি বলেন, ‘আমরা যদি এশিয়া কাপে না খেলি তাহলে ৩ মিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হবো। আমরা যদি বিশ্বকাপে না খেলি কিংবা বিশ্বকাপ বর্জন করি তাহলে আইসিসির সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হবে। বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচ আলাদা গুরুত্ব বহন করে। বিভিন্ন ইস্যু তৈরি হবে এটা নিয়ে।’

তিনি আরও বলেন, ‘আসলে আর্থিক বিষয়টা উদ্বিগ্ন হওয়ার মতো। এক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত হলো- অতীতে আর্থিক বিষয়ে পিসিবি নির্ভরশীল ছিল আইসিসির ওপর। সে কারণে তাদের শর্তাবলি আমাদের মেনে নিতে হতো। এখন আমাদের শক্তিশালী পিএসএল আছে। সেখান থেকে আমাদের অনেক আয় হচ্ছে। আমরা আর্থিকভাবে আত্মনির্ভরশীল হয়েছি। আইসিসি যে পরিমাণ আর্থিক সহায়তা দিতো সে পরিমাণ এখন আমরা পিএসএল থেকেই পাচ্ছি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এশিয়া কাপ ও বিশ্বকাপ বয়কট করে যে ৩ মিলিয়ন ডলার ক্ষতি হবে সেটা মেনে নেওয়ার। আমাদের সম্মান ও রাজনৈতিক মতাদর্শ রক্ষা করতেই আমরা এটা করবো।’

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত