আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

দুই সন্তানসহ সড়ক দুর্ঘটনায় ইতালির ফুটবলার

দুই সন্তানসহ সড়ক দুর্ঘটনায় ইতালির ফুটবলার

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ইতালি ও লাৎজিওর ফুটবলার চিরো ইম্মোবিলে। ইতালির সংবাদ মাধ্যমের বরাতে মিরর জানিয়েছে, রোমে রোববার একটি ট্রামের সঙ্গে ইম্মোবিলের গাড়ির ধাক্কা খায়। যেখানে গাড়িতে তার দুই কন্যা সন্তান ছিল।

ইম্মোবিলের ইতালীয় ক্লাব লাৎজিও জানিয়েছে, দুর্ঘটনায় মেরুদণ্ডে আঘাত পেয়েছেন তিনি। ফাটল ধরা পড়েছে তার পাঁজরেও। তবে সার্বিকভাবে ভালো অবস্থায় আছেন তিনি। রোমের একটি হাসপাতালে বিশেষজ্ঞের অধীনে তিনি এখন পর্যবেক্ষণে রয়েছেন। ইম্মোবিলের দাবি, ট্রামটা একটা সিগন্যালের লালবাতি না মানায় এ দুর্ঘটনা ঘটেছে।

ইম্মোবিলে ছাড়াও ৭ জনকে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে, এদের মধ্যে ট্রামের যাত্রীও ছিলেন। ২০১৯-২০ মৌসুমে লাৎজিওর জার্সিতে ৩৬ গোল করে সেবার সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন চিরো ইম্মোবিলে। শুধু ইতালি কেন, রবার্ট লেভান্ডোভস্কির ৩৪ গোল টপকে সেবার ইউরোপের সব লিগ মিলিয়ে সেরা গোলদাতার পুরস্কার 'গোল্ডেন শু'ও জিতেছিলেন তিনি।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত