আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

আজ দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল

আজ দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল

ছবি: এলএবাংলাটাইমস

দ্বিপক্ষীয় সিরিজ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে মঙ্গলবার (২৫ এপ্রিল) দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

এই সফরের জন্য ইতোমধ্যে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই সিনিয়র খেলোয়াড় সালমা খাতুন এবং রুমানা আহমেদকে বাদ দেওয়া হয়েছে। দল থেকে বাদ পড়ায় টিম ম্যানেজমেন্টের কটাক্ষ করেন রুমানা।

এতে ঈদের ছুটিতে ক্রিকেট মহলে আলোচনার সৃষ্টি করে। এ বছরের ব্যস্ত সূচির কথা মাথায় রেখে বিশ্রাম দেওয়া হয়েছে এই দুই সিনিয়র ক্রিকেটারকে। এমনটাই জানান নারীদের নির্বাচক মঞ্জুরুল ইসলাম। বাদ পড়া নিয়ে সালমা চুপ থাকলেও বিশ্রামের কথা বলে বাদ দেওয়া হয়েছে বলে জানান রুমানা।

এই প্রথম দুই তারকাকে ছাড়া ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের ছাড়া একটি ম্যাচ খেলেছে দলটি। সালমা ও রুমানা ছাড়া দল থেকে বাদ পড়েছেন তরুণ পেসার মারুফা আক্তার এবং ওপেনার শারমিন আক্তার। দলে নতুন মুখ সুলতানা খাতুন।

এখন পর্যন্ত নারী চ্যাম্পিয়নশিপে ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে বাংলাদেশ। গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে শেষ দুই ওয়ানডে বাতিল হওয়ায় ২ পয়েন্ট পায় বাংলাদেশ। ৬ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে শ্রীলঙ্কা।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত