আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

বর্ষসেরা (২০১৫) টেস্ট ইনিংসের শীর্ষ তিনে তামিম

বর্ষসেরা (২০১৫) টেস্ট ইনিংসের শীর্ষ তিনে তামিম

বিশ্বখ্যাত ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ তাদের বর্ষসেরা (২০১৫) টেস্ট ইনিংস ঘোষণা করেছে। সেখানে বিশ্ব কাঁপানো ব্যাটসম্যানদের সঙ্গে জায়গা করে নিয়েছেন টাইগারদের সেরা ওপেনার তামিম ইকবাল। শুধু-শুধুই শীর্ষ দশে জায়গা করে নেননি তামিম, জায়গা পেয়েছেন শীর্ষ তিনে।

ইএসপিএন ক্রিকইনফো ২০১৫ সালের সেরা টেস্ট ইনিংসের যে তালিকা প্রকাশ করেছে তাতে তামিম ছাড়াও রয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলপতি জ্যাসন হোল্ডার, অজিদের অধিনায়ক স্টিভেন স্মিথ, ইংলিশ ব্যাটসম্যান জো রুট, শ্রীলঙ্কার দিনেশ চান্দিমাল, পাকিস্তানের ইউনিস খানরা।

তালিকার তিন নম্বরে জায়গা করে নেওয়া তামিমের খেলা অসাধারণ ইনিংস ধরা হয়েছে গত বছরে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টের ইনিংসটিকে।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে গত বছর এপ্রিল-মে মাসে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে বাংলাদেশ। খুলনায় প্রথম ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হওয়ার আগে করে ৩৩২ রান। তামিম প্রথম ইনিংসে খেলেন ২৫ রানের ছোট একটি ইনিংস। জবাবে প্রথম ইনিংসে পাকিস্তানের ওপেনার মোহাম্মদ হাফিজের অনবদ্য ডাবল সেঞ্চুরিতে সফরকারীরা অলআউট হওয়ার আগে ৬২৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়।

ইনিংস ব্যবধানে হারের শঙ্কাকে দূর করে ম্যাচটি ড্র করেন তামিম-ইমরুল ওপেনিং জুটি। ওপেনিং জুটি থেকেই তারা তুলে নেন ৩১২ রান। ইমরুল ১৫০ রানে আউট হয়ে গেলেও তামিম খেলেন ২০৬ রানের দৃষ্টিনন্দন একটি ইনিংস। ২৭৮ বলে তামিম ১৭টি চার আর ৭টি ছক্কা হাঁকিয়ে পাকিস্তানের মুঠো থেকে ম্যাচ বের করে আনেন। যা ক্রিকইনফোর চোখে ২০১৫ সালের তৃতীয় সেরা ইনিংস।

ক্রিকইনফোর সেরা টেস্ট ইনিংসটি ধরা হয়েছে কিউই ব্যাটসম্যান কেন উইলিয়ামসনের। ২০১৫ সালে ওয়েলিংটনে ২৪২ রান করেছিলেন তিনি। লঙ্কানদের বিপক্ষে এমন অসাধারণ ইনিংস তাকে শীর্ষস্থান পাইয়ে দিয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ক্যারিবীয় টেস্ট দলের অধিনায়ক জ্যাসন হোল্ডারের খেলা ১০৩ রানের ইনিংস। অ্যান্টিগায় ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ বাঁচানো এ ইনিংস খেলেন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত